‘প্রেমিকা এখানে, পরিবারের বাকিরা চলে যাওয়ায় রান পেয়েছি’

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ১৫:৩০ আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৫:৩০

আইপিএলের প্রথম তিন ম্যাচে মাত্র ২৯ রান করেন সোয়া ১৩ কোটি রুপি মূল্যের হ্যারি ব্রুক। চতুর্থ ম্যাচে তিনি জাত চেনালেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদকে জেতাতে খেললেন বিস্ফোরক ইনিংস। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের বিদ্রূপাত্মক মন্তব্যের জবাব দিলেন ব্যাট হাতে।

ইংলিশ ব্যাটারের ৫৫ বলে ১২ চার ও ৩ ছয়ে অপরাজিত ১০০ রানে ২২৮ রানের পুঁজি হয় হায়দরাবাদের। বড় লক্ষ্য টপকাতে পারেনি কলকাতা। ২৩ রানের জয় পায় হায়দরাবাদ। ব্রুকের সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যও ভারতে গিয়েছিলেন। কিন্তু তার সেঞ্চুরির আগে দেশে ফিরে গেছেন তারা। শুধু প্রেমিকা ছিলেন ভারতে। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে বেশ মজা করলেন তিনি।

ম্যাচসেরা পারফরম্যান্সের পর ব্রুক যেন স্বস্তির নিশ্বাস ফেললেন। তার মন্তব্যে মনে হলো, পরিবার থাকায় বেশ চাপে ছিলেন। ২৪ বছর বয়সী ইংলিশ ব্যাটার বললেন, ‘আমার প্রেমিকা এখানে আছে। কিন্তু পরিবারের অন্যরা চলে গেছে। আমি জানতাম এমন কিছু হবে- তারা চলে যাবে এবং আমি রান পাবো। তারা আমাকে নিয়ে নিশ্চয় খুব খুশি হবে।’

ব্রুক প্রথম তিন ম্যাচে করেন যথাক্রমে ১৩, ৩ ও ১৩ রান। দ্বিতীয়বার ওপেনিংয়ে নেমে অবিশ্বাস্য ইনিংস খেললেন ১৮১.৮১ স্ট্রাইক রেটে। সমালোচনার বিপরীতে ডোন্ট কেয়ার মানসিকতা নিয়ে খেলে সফল হওয়ার কথা বললেন তিনি।

আইপিএল ব্রডকাস্টারদের কাছে ব্রুক বললেন, ‘আমি মনে করি প্রথম কয়েক ম্যাচের পর নিজের ওপর চাপ তৈরি করেছিলাম। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, লোকজন আজেবাজে কথা বলছে, তখন নিজের ওপর সন্দেহ তৈরি হতে থাকবে। কিন্তু আমি আজ রাতে ‘আই ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল এবং ভাগ্য ভালো যে কাজে লেগেছে। অনেক ভারতীয় ভক্ত আছে সেখানে (সোশ্যাল মিডিয়া) তারা আজ রাতে বাহবা দেবে, অথচ কিছুদিন আগে তারা আমাকে নিয়ে বিদ্রূপ করেছিল। খুশি যে তাদের মুখ বন্ধ করে দিয়েছি।’      

/এফএইচএম/
সম্পর্কিত
এবার ১০০ কোটির পথে শচীনের ব্র্যান্ড!
জল্পনার অবসান, আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম
প্রোটিয়াদের রানের পাহাড়
সর্বশেষ খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
নারী এগিয়েছে, সহিংসতা কি পিছু হটেছে?
নারী এগিয়েছে, সহিংসতা কি পিছু হটেছে?
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: জামায়াত আমির বললেন, ‘জনগণ প্রতিহত করবে’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: জামায়াত আমির বললেন, ‘জনগণ প্রতিহত করবে’
সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?