ফিল্ডিংকেই দুষলেন আফগান অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৪

আফগানিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ প্রশংসনীয়। শুক্রবার চার দলের বাছাইপর্ব শুরু হলেও সবাই স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলো আফগানিস্তানই চার টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে যোগ দেবে! তবে প্রথম ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে হারের পর এমন ভাবনা কঠিন হয়েই দেখা দিয়েছে। কেননা আফগানিস্তানকে বাছাইপর্ব পার হতে হলে পরবর্তী দুটি ম্যাচ জেতার পাশাপাশি ভাগ্যের সহায়তাও পেতে হবে। আজগর স্ট্যানিকজাই
শুক্রবার ১৬ রানে আরব আমিরাতের বিপক্ষে হারার পেছনে নিজেদের ফিল্ডিং বিভাগকে দুষলেন আফগানিস্তানের অধিনায়ক আজগর স্ট্যানিকজাই। শুরুতে ব্যাটিং-বোলিং খারাপ হলেও হারার মূল কারণ হিসেবে তিনি ফিল্ডিংকেই চিহ্নিত করেছেন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে (শুক্রবার) আমাদের শুরুটা একদম ভালো হয়নি। যে কারণে আমরা ম্যাচ থেকে বের হয়ে গেছি। ব্যাটিংয়ে মিডল অর্ডার ভালো করলেও শুরুটা ভালো হয়নি। বোলিং আপ টু দ্য মার্ক ছিলো না। ফিল্ডিং ভালো ছিলো না। রোহান মুস্তাফার ২টি ক্যাচ পড়েছে। সবকিছু ঠিকমতো হলে এতো সমস্যা হতো না। তবে ব্যাটিং-বোলিং যেমনই হয়েছে ফিল্ডিংটা একদমই বাজে হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪-৫টি ক্যাচ ড্রপ হলে, আসলে কিছুই করার থাকে না। আমি বলবো, এটাই আমাদের হারের মূল কারণ।’ 

প্রথম ম্যাচ হারলেও আফগানিস্তান এখন পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ছোট খাটো কিছু ভুলে আমরা আজকে ম্যাচটি হেরে গেছি। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো। এখনও আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাইনি।’

তিনি আরও যোগ করেন, ‘কিছু সমীকরণ হয়তো তৈরি হবে। আমার যদি বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে রাখতে পারি সেক্ষেত্রে হয়তো আমাদের সামনে সুযোগ থাকবে। আমরা চেষ্টা করবো পরের দুই ম্যাচে ভালো রান রেট রাখতে। এটাই আমাদের এখন মূল টার্গেট।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম