সাইফ-রবির হাফ সেঞ্চুরিতে শেখ জামালের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ২০:৪২আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২০:৪৪

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগে ব্যাটিং করে রূপগঞ্জ ১৬৩ রানের লক্ষ্য দেয় শেখ জামালকে। সেই লক্ষ্য মাত্র ২৮.১ ওভারে ছুঁয়ে ফেলে শেখ জামাল, সাইফ হাসান ও রবিউল ইসলাম রবি হাফ সেঞ্চুরি করেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শেখ জামাল ৮ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তাদের মূল নায়ক ওপেনার সাইফ। ৮১ বলে ৭৮ রান করেন ডানহাতি ওপেনার। লিগের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর ৬ চার ও ৪ ছক্কায় নিজের ৭৮ রানের ইনিংসটি সাজিয়েছেন, হয়েছেন ম্যাচসেরা। এছাড়া রবিউলের ব্যাট থেকে আসে ৬১ বলে ৫৮ রানের ইনিংস। এই দুই ওপেনার আউট হওয়ার পর ফজলে মাহমুদ রাব্বি (২৪) ও তৌহিদ হৃদয় (১) রান করতেই ম্যাচটি শেষ হয়।

রূপগঞ্জের হয়ে সোহাগ গাজী ও পারভেজ হোসেন ইমন একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শেখ জামালের বোলারদের নিয়ন্ত্রত বোলিংয়ে ১৬২ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। তাদের হয়ে কেবল লড়াই করতে পেরেছেন ইরফান শুক্কুর। বাঁহাতি ব্যাটার সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া সোহাগ ২৯, মুক্তার আলী ১৮ রান করেন। প্রথম পাঁচ ব্যাটারের কেউ বিশের ঘরে পৌঁছাতে পারেননি।

শেখ জামালের পারভেজ রাসুল ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার। ডানহাতি অফস্পিনার মাত্র ২৯ রানে নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন শফিকুল ইসলাম ও আরিফ আহমেদ।

১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগ শেষ করেছে শেখ জামাল। রূপগঞ্জ হারলেও সমস্যা হয়নি। আগেই সুপার লিগ নিশ্চিত করেছে তারা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম