কোহলির জরিমানা

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৩, ১২:৪৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১২:৪৪

মাঠে মাত্রা ছাড়া কিংবা বুনো উদযাপনের কারণে ‘কুখ্যাতি’আছে বিরাট কোহলির। আইপিএলে তেমন উদযাপনের শাস্তি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিধি বহির্ভুত আচরণ করায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

দিনটা এমনিতেও কোহলিদের ছিল না। চেন্নাইয়ের বিপক্ষে পাহাড় সমান লক্ষ্যের বিপরীতে লড়াই করেও তারা ৮ রানে হেরেছে। আইপিএল কর্তৃপক্ষ অবশ্য বিবৃতিতে শাস্তির বিস্তারিত উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্ট ভাঙায় বেঙ্গালুরু ব্যাটার বিরাট কোহলিকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।’

কোহলি লেভেল ১ মাত্রার সেই অপরাধের কথা স্বীকার করেছেন। সাধারণত এসব বিধি ভঙ্গের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

বিবৃতিতে বিস্তারিত কিছু না জানালেও ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ইনিংসের সময়। ১৭তম ওভারে মোহাম্মদ সিরাজের হাতে তালুবন্দি হন হাফসেঞ্চুরিয়ান শিভম দুবে। বিস্ফোরক ব্যাটার আউট হতেই কোহলি মাত্রা ছাড়া উদযাপন করে বসেন। অবশ্য কোহলি নিজেও চেন্নাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ভালো সময় কাটাননি। একটি বাউন্ডারিতে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম