সুপার লিগের শুরুতেই আবাহনী-মোহামেডান লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ১৮:২২আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৮:২৮

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ইতোমধ্যে ঈদ-উল-ফিতরের ছুটির শুরু হয়ে গেছে। ছুটি শেষে আগামী ১ মে শুরু হবে সুপার লিগ ও রেলিগেশন লিগ। মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সুপার লিগ ও রেলিগেশন লিগের সূচি প্রকাশ করেছে।

মে মাসের প্রথম দিন ৬টি দলই মুখোমুখি হবে। তিন মাঠে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বৈরি আবহাওয়ার কারণে খেলা মাঠে না গড়ালেও সমস্যা নেই, থাকছে রিজার্ভ ডে। আর প্রতিটি ম্যাচের পর থাকছে একদিন করে রেস্ট ডে।

সুপার লিগের দল হলো আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম দিনে ছয়টি দলই মাঠে নামবে। প্রথম রাউন্ডে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল মুখোমুখি হবে গাজী গ্রুপের। 

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক খেলবে রূপগঞ্জের বিপক্ষে। একই দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডান লড়বে। 

সিসিডিএমের বৈঠকের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী সাংবাদিকদের কাছে চূড়ান্ত সূচি নিশ্চিত করেন, ‘আমরা ক্লাব অফিসিয়ালদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ১ মে থেকে শুরু করবো (সুপার লিগ)। লম্বা সময় ফাঁকা রেখেছি। গরমের প্রভাব কমুক, একটু ঠাণ্ডা আবহাওয়া আসুক, এই চিন্তায় পিছিয়ে দেওয়া হয়েছে। ১ মে থেকে শুরু হয়ে খেলা চলবে ১৪ মে পর্যন্ত। রিজার্ভ ডেসহ ১৪ তারিখে খেলা শেষ হবে। আমাদের প্যাটার্নটা হলো- একদিন খেলা, একদিন রিজার্ভ ও একদিন রেস্ট ডে। আর রেলিগেশন ৯ তারিখে শেষ হবে।’

এদিকে সুপার লিগের মতো রেলিগেশন লিগও শুরু হবে ১ মে থেকে। একইভাবে থাকছে রিজার্ভ ডে। রেলিগেশন লিগের প্রত্যেকটি ম্যাচ হবে বিকেএসপির ৪ নম্বর মাঠে। এই পর্বের তিনটি দল হচ্ছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডস।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম