দিল্লির জয়কে প্রথম টেস্ট রানের সঙ্গে তুলনা করলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ১৭:০০আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৭:০০

মরুর উত্তপ্ত বুকে এক পশলা বৃষ্টিতে যেন প্রশান্তির ছোঁয়া। হারতে হারতে আইপিএলে খাদের কিনারায় চলে যাওয়া দিল্লি ক্যাপিটালস প্রথম জয়ের দেখা পেলো। রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলির মতো অভিজ্ঞরা ডাগআউটে থাকলেও মাঠের ভেতরে ছন্নছাড়া দল। অবশেষে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেলো দিল্লি, যাকে ক্যারিয়ারের প্রথম টেস্ট রান পাওয়ার সঙ্গে তুলনা করলেন সৌরভ।

বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকরা ৪ উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্সকে। তবে এই জয় মুগ্ধ করতে পারেনি। মিডল অর্ডারে আরেকবার ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছিল দিল্লি। কলকাতাকে ১২৭ রানে আটকে দেওয়ার পর জেতার জন্য খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত।

জয় অনেক কষ্ট করে পেলেও আনন্দে ভাসছেন সৌরভ। দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট মৌসুমের প্রথম ২ পয়েন্টে খুশি। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের দিনে রান পাওয়ার অনুভূতি হচ্ছিল তার মনে, ‘জিততে পেরে খুশি। আমি ডাগআউটে বসে ভাবছিলাম এটা ২৫ বছর আগে আমার প্রথম টেস্ট রান পাওয়ার মতো। আমরা আজ ভাগ্যবান ছিলাম।’

তবে ব্যাটিং নিয়ে উদ্বেগ কাটেনি সৌরভের, ‘এই মৌসুমে আগেও আমরা ভালো বোলিং করেছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিং। আমাদের ফিরে গিয়ে নিজেদের পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে কীভাবে আমরা ভালো করতে পারি। স্পিনাররা ভালো বল করেছিল। আমি জানি আমরা ভালো খেলতে পারিনি এবং ভালো ব্যাটিংয়ের পথ খুঁজতে হবে। কাল আমাদের বিরতি আছে এবং তারপর হায়দরাবাদে যাবো। আশা করি সেখানে ভালো ব্যাটিং উইকেট পাবো, যেমনটা হয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম