বাংলাদেশ সিরিজের স্কোয়াডে আয়ারল্যান্ডের আইপিএল তারকা

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ২২:৫০আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২৩:০৩

চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে মে মাসের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। আইপিএলে দেশটির একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার জস লিটলকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দলে।

দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে এই সিরিজ ৩-০ তে অবশ্যই জিততে হবে আয়ারল্যান্ডকে।

বাহাতি সিমার লিটল আয়ারল্যান্ডের প্রথম সক্রিয় আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে আইপিএলে অংশ নিয়েছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স তাকে কিনেছে। চার ম্যাচ খেলে তিন উইকেট পেয়েছেন তিনি।

জাতীয় দলে ডাক পাওয়া লিটল গুজরাটের হয়ে অন্তত শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না। ৫ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুজরাটের ম্যাচ খেলে ভারত ছাড়বেন তিনি।

সম্প্রতি অধিনায়ক অ্যান্ডি বালবির্নি স্বীকার করেন, আইপিএলে চুক্তির কারণে যে টাকা লিটল পাবেন, সেটা আয়ারল্যান্ডের হয়ে খেলে পেতে লাগবে পাঁচ থেকে ছয় বছর। ৪.৪ কোটি রুপিতে গুজরাট তাকে কিনে নেওয়ার পর দেশের ক্রিকেট বোর্ডও তাকে ছাড়পত্র দেয়। এজন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরেও তাকে রাখা হয়নি।

আয়ারল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন ক্রেইগ ইয়াং। ইনজুরির কারণে গত শীতকালীন মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকা এই ক্রিকেটার গত মাসে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে ফেরেন। হাঁটুর ইনজুরিতে জায়গা হয়নি ব্যারি ম্যাককার্থির।

আগামী ৯, ১২ ও ১৪ মে হবে ওয়ানডের তিন ম্যাচ। এই সিরিজ খেলতে শেষ দিকে আইপিএল খেলা হবে না দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমান ও লিটন দাসেরও।

আয়ারল্যান্ডের স্কোয়াড: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম