সাকিব-মুশফিকদের ঈদ শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ১৩:১৪আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৮:২৫

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শনিবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ঈদ। সারা দেশে উৎসবের আমেজ। এমন দিনে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে সৌদি আরবে আছেন। সেখান থেকে জানিয়েছে ঈদের শুভেচ্ছা, ‘আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’

আইপিএল খেলতে ভারতে থাকা দিল্লি ক্যাপিটালসের পেসার মোস্তাফিজুর রহমান তার স্ত্রীর সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক।’

ঈদের নামাজ পড়তে ঈদগাহে তোলা ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে... ঈদ মোবারক। সর্বশক্তিমান আমাদের ভালো কাজগুলো কবুল করুন।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা... ঈদ মোবারক।’ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন শুভেচ্ছা, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

ছেলেকে নিয়ে নামাযে যাওয়ার ছবি পোস্ট করে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ! ঈদ মোবারক সবাইকে।’

আর্জেন্টিনার ভক্ত নাজমুল হোসেন শান্তর এবারের ঈদ অন্যরকম, ‘আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার পর প্রথম ঈদ। ঈদ মোবারক।’

স্পিনার তাইজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা এসেছে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী ঝুমু ইসলামের শেয়ার করা পোস্ট, ‘একটি দারুণ পারিবারিক ছবি, আমাদের পক্ষ থেকে আপনাদের ঈদ মোবারক।’ একই পোস্টে লেখা, ‘তাইজুলের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক।’ 

 

 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম