সিলেটে প্রথম দিনে তামিম-মুশফিকদের কঠোর অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ১৮:০২আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৮:০৪

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আগে সিলেটে তিন দিনের স্কিল ক্যাম্প করছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম-মুশফিকদের প্রথম দিনেই কঠোর অনুশীলনে দেখা গেছে।

বৃহস্পতিবার প্রথম দিন অনুশীলন হয়েছে ম্যাচের আবহে। ম্যাচের বিভিন্ন পরিস্থিতিকে সামনে রেখে শিষ্যদের পরীক্ষা নিয়েছেন গুরু চন্ডিকা হাথুরুসিংহে। পরে অনুশীলনের বিস্তারিত জানিয়েছেন নতুন সুযোগ পাওয়া পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী।

সিলেটে সাংবাদিকদের তরুণ এই ক্রিকেটার বলেছেন, ‘অনুশীলন যেটা হয়েছে ম্যাচ আবহে— প্রথম ১০ ওভার কীভাবে খেলতে হবে, শেষে কীভাবে খেলতে হবে। ওই অনুযায়ী ব্যাটসম্যানকে যে পরিকল্পনা অনুযায়ী নামানো হয়েছে, তারা সেভাবে ব্যাটিং করেছে। আজ ম্যাচের অমন আবহের সঙ্গেই সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে  ইংল্যান্ডের চেমসফোর্ডে। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মূলত হাথুরুসিংহের পরিকল্পনাতেই সিলেটে ক্যাম্প হচ্ছে। উইকেট-কন্ডিশন নিয়ে মৃত্যুঞ্জয় বলেছেন, ‘ইংল্যান্ডের উইকেট বাউন্সি আছে, সিলেটের উইকেটেরও সুনাম আছে। আজ অনুশীলন করলাম, বাউন্স ছিল। তো এটা সাহায্য করবে। একেবারে তো আর ইংল্যান্ডের মতো উইকেট সম্ভব না, যতটুকু হয়েছে সামনে ভালো কাজে দেবে।’

সিলেটের ক্যাম্পে তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস ছাড়া সবাই যোগ দিয়েছেন। লিটন-মোস্তাফিজ আইপিএল খেলতে ব্যস্ত। সাকিব স্ত্রী-সন্তানদের সঙ্গে ছুটিতে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। ওয়ানডে দলে সুযোগ পাওয়া বাকি ক্রিকেটার বাদে নাসুম আহমেদ, খালেদ আহমেদরা, আবু জায়েদ রাহী, রেজাউর রহমান রাজাও ক্যাম্পে ছিলেন।

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। বাংলাদেশের জন্য সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য তা বাঁচা-মরার লড়াই। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী