পার্টিতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিধিনিষেধের কবলে মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৪:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৪:০৭

এবারের আইপিএলে প্রথম পাঁচ ম্যাচ হারার পর টানা দুটি জয়ে ছন্দে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। আনন্দে ভাসছেন মোস্তাফিজুর রহমানরা। এমন সময়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ‘স্বাধীনতা হরণ’ হলো তাদের। ফ্র্যাঞ্চাইজির পার্টিতে খেলোয়াড়দের একজন এক নারীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই কারণে ফ্র্যাঞ্চাইজির ‘জনস্বার্থ অক্ষুণ্ন রাখতে’ সব ক্রিকেটার ও দলের সাপোর্ট স্টাফদের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত ২৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ শেষে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে, কারও সঙ্গে দেখা করার জন্য হোটেলের বাইরে যেতে সব ক্রিকেটারকেই দলের অফিসিয়ালের অনুমতি নিতে হবে। আচরণবিধি ভঙ্গ করলে খেলোয়াড়দের বিশাল অংকের জরিমানা গুনতে হবে, এমনকি তাৎক্ষণিকভাবে চুক্তিও বাতিল করা হতে পারে। রাত ১০টার পর কোনও খেলোয়াড় পরিচিত বা অপরিচিত কাউকে রুমে নিতে পারবেন না, দেখা করতে হবে টিম হোটেলের মধ্যে।

ক্রিকেটাররা তাদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে নিয়েই হোটেলে থাকছেন। কিন্তু ভ্রমণ খরচ খেলোয়াড়দের বহন করতে হচ্ছে। তারা একই রুমেই থাকছেন। তবে কোনও খেলোয়াড় যদি কাউকে তাদের রুমে নিতে চান, তাহলে আইপিএল টিম ইন্টেগ্রিটি অফিসারকে জানাতে হবে এবং টিম ম্যানেজমেন্টের কাছে অতিথিদের ফটো আইডেন্টিফিকেশন জমা দিতে হবে।

সাত ম্যাচ শেষে দিল্লি চার পয়েন্ট নিয়ে টেবিলের সব শেষ দল। তাদের দুটি জয় কলকাতা নাইট রাইডার্স ও হায়দরাবাদের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী