মুশফিককে পেছনে ফেলে অনন্য রেকর্ড কোহলির

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৭:৩২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৭:৩৭

চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন বিরাট কোহলি। বুধবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের ম্যাচে এই আসরে পঞ্চম হাফ সেঞ্চুরি করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার। তাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে গড়েছেন দুর্দান্ত টি-টোয়েন্টি রেকর্ড, পেছনে ফেলেছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিমকে। 

২০১ রান তাড়া করতে নেমে কোহলি ৩৭ বলে ৫৪ রান করেন। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে প্রথম ব্যাটার হিসেবে তিন হাজার বা তার বেশি রানের মালিক হলেন ৩৪ বছর বয়সী ব্যাটার। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২ ইনিংসে ৩০১৫ রান তার। এমন কীর্তির দিনে অবশ্য তার দল জিততে পারেনি, ২১ রানে তাদের হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটায় কলকাতা। 

এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের তালিকায় এতদিন শীর্ষে ছিলেন বাংলাদেশের ব্যাটার মুশফিক। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে ১২১ ইনিংসে তার টি-টোয়েন্টি রান ছিল ২৯৮৯। গত ম্যাচে তাকে পেছনে ফেললেন কোহলি। মুশফিক নেমে গেছেন দুইয়ে। মিরপুরে ২৮১৩ রান করে তৃতীয় তারই সতীর্থ মাহমুদউল্লাহ।

এই তালিকায় নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ৯০ ইনিংসে ২৭৪৯ রান করে চারে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। পাঁচ নম্বরে আরেক বাংলাদেশি তামিম ইকবাল। মিরপুরে ২৭০৬ রান বাঁহাতি ওপেনারের। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম