টানা তৃতীয় ম্যাচে একাদশের বাইরে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ১৯:৫২আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৯:৫২

আইপিএলে এবার শুরু থেকেই অংশ নেননি সাকিব আল হাসান। লিটন দাস গেলেও মাত্র এক ম্যাচ খেলেই জরুরি পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে এখন একমাত্র বাংলাদেশি মোস্তাফিজুর রহমান। তাকে টানা তৃতীয় ম্যাচে একাদশের বাইরে রাখলো দিল্লি ক্যাপিটালস।

প্রথম পাঁচ ম্যাচ হারার পর ডেভিড ওয়ার্নারের দল জয়ের ধারায় ফিরেছে। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে তারা শেষ দুই খেলায়। পাঁচ দিনের ব্যবধানে আবারও হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে দিল্লি, কিন্তু এই ম্যাচেও একাদশে দেখা গেলো না মোস্তাফিজকে। এমনকি ইম্প্যাক্ট খেলোয়াড়ের তালিকাতেও নেই বাঁহাতি পেসারের নাম।

আইপিএলে শুরু থেকে দিল্লির সঙ্গে আছেন মোস্তাফিজ। তিন ম্যাচ অপেক্ষার পর গত ১১ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুযোগ পান। ওই ম্যাচে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে জায়গা হারান। ওই দুই ম্যাচের একটিও জিততে পারেনি দিল্লি।

হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে দিল্লি টস হেরে ফিল্ডিং পেয়েছে। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষ দল তারা। হায়দরাবাদ সমান পয়েন্টে নেট রান রেটে ঠিক তাদের ওপরে।  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম