কলকাতাকে হারিয়ে শীর্ষে গুজরাট

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ২০:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২০:৩৩

তিন দিন আগে চার ম্যাচের জয়খরা কাটিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় জয়ের খোঁজে তারা শনিবার আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল। ১৮০ রানের লক্ষ্য দিয়েও তারা পারেনি জিততে। গুজরাট ১৩ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে।

টানা তৃতীয় জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো গুজরাট। কলকাতা এক ম্যাচ বেশি খেলে আগের ৬ পয়েন্টে সপ্তম স্থানে।

ইডেন গার্ডেন্সে ঘরের দর্শকদের সামনে আগে ব্যাটিংয়ে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও আন্দ্রে রাসেল ঝড়ে ৭ উইকেটে ১৭৯ রান করে কলকাতা। আফগানিস্তানের ওপেনার ৫ চার ও ৭ ছয়ে ৩৯ বলে করেন ৮১ রান। রাসেল ১৯ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৪ রানের ইনিংস খেলে শেষ বলে আউট হন।

গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান জশ লিটল ও নুর আহমেদ।

লক্ষ্যে নেমে পঞ্চম ওভারে ৪১ রানে ওপেনিং জুটি ভাঙে। ১৩তম ওভারে গুজরাটের দলীয় স্কোর একশ হয়। শুরুর দিকে শুভমান গিল ৩৫ বলে ৪৯ রানের ইনিংস খেলে বড় অবদান রাখেন।

পরে বিজয় শঙ্কর ও ডেভিড মিলার ঝড় তুললে জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। দুজনের মাত্র ৩৯ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৮তম ওভারে জিতে যায় গুজরাট। বিজয় ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন। মিলার ১৮ বলে দুটি করে চার-ছয়ে ৩২ রানে খেলছিলেন। ১৭.৫ ওভারে ৩ উইকেটে ১৮০ রান গুজরাটের।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম