গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে বিধ্বস্ত শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৪:৫৫আপডেট : ০১ মে ২০২৩, ১৪:৫৫

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। এবারও শিরোপার লড়াইয়ে থাকা দলটি প্রথমপর্বে দারুণ খেলেছে। কিন্তু সুপার লিগের প্রথম ম্যাচে খেলতে নেমে হোঁচট খেয়েছে নুরুল হাসান সোহানরা। সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের তোপে ৮৯ রানেই অলআউট হয়েছে শেখ জামাল। মামুলি এই লক্ষ্য মাত্র ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেছে গাজী গ্রুপ।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শেখ জামাল শুরুতেই গাজী গ্রুপের বোলার টিপু সুলতান ও জয়নুল ইসলামের বোলিং তোপে পড়ে। তাতে শেখ জামালের ব্যাটারদের স্কোরগুলো হয়ে উঠে মোবাইল ডিজিট। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে। এছাড়া ফজলে মাহবুব রাব্বি ২০ ও সৈকত আলী ১৯ রানের ইনিংস খেলেছেন।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে জয়নুল ইসলাম ২৩ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া টিপু সুলতান তিনটি এবং মাহমুদুল হাসান একটি উইকেট নিয়েছেন। শেখ জামালকে ধসিয়ে দিতে ভূমিকা রাখা জয়নুল ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।

৯০ রানের জবাবে খেলতে নেমে গাজী গ্রুপ দলীয় ২৬ রানেই হারায় ওপেনার হাবিবুর রহমানকে (১৩)। তিন নম্বরে নামা ফরহাদ হোসেনও বেশিক্ষণ অবদান রাখতে পারেননি। তিনি আউট হন ১৩ রান করে। মেহেদী মারুফ ৫৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে শেখ জামালকে জয়ের পথে রেখেছেন। মেহেদী যখন আউট হন, জয় থেকে আর ২ রান দূরে গাজী গ্রুপ। আব্দুল্লাহ আল গালিব (৪) ও মাহমুদুল হাসান (৪) রানে অপরাজিত থাকেন।

শেখ জামালের মনির হোসেন দুটি এবং পারভেজ রাসুল একটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের