উইলির ইনজুরিতে ৩৮ বছর বয়সী কেদারকে নিলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৩, ১৯:৩৯আপডেট : ০১ মে ২০২৩, ১৯:৪০

পায়ে চোট পাওয়ায় আইপিএল শেষ হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অলরাউন্ডার ডেভিড উইলির। তার জায়গায় কপাল খুলেছে অলরাউন্ডার কেদার যাদবের। কেদারকে ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু।

বুধবার কলকাতার কাছে হেরে যাওয়া ম্যাচে পায়ে চোট পান উইলি। মারাত্মক চোটে পায়ের আঙুল ভেঙে যায় তার। তাছাড়া অন্য ইনজুরিও রয়েছে। চোটের পর তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য উড়ে গেছেন উইলি।

তার বদলে সুযোগ পাওয়া কেদার যাদবকে সৌভাগ্যবানই বলতে হবে। ৩৮ বছর বয়সী কয়েক বছর আগেও আইপিএলে চাহিদাসম্পন্ন ক্রিকেটার ছিলেন। কিন্তু গত মৌসুমে খেলার সুযোগ পাননি। নিলামে অবিক্রিত থেকেছেন এবার। তবে আইপিএলে অনেক দলে খেলার অভিজ্ঞতা আছে তার- বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কোচি টাস্কার্স কেরালা ও সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর হয়ে ২০১৬ ও ২০১৭ সালে ১৭টি ম্যাচও খেলেছেন তিনি।

গতবার খেলার সুযোগ না পেলেও ২০২২-২৩ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন এই অলরাউন্ডার। রঞ্জিতে মহারাষ্ট্রের হয়ে ৬ ইনিংসে ৯২.৫০ গড়ে ৫৫৫ রান করেছেন।

অতি সম্প্রতি আইপিএলের মারাঠি ভাষার ধারাভাষ্য টিমে কাজও করেছেন। সার্বিকভাবে যাদব ৯৩ টি আইপিএল ম্যাচ খেলেছেন। ১২.১৭ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৯৬ রান।

ব্যাটিংয়ের পাশাপাশি কেদারের খণ্ডকালীন অফস্পিনার হিসেবেও খ্যাতি আছে। ৭৩ ওয়ানডেতে ২৭ উইকেট নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন। তবে আইপিএলে কখনও বল করেননি! তাছাড়া খণ্ডকালীন কিপিংয়ের অভিজ্ঞতাও আছে তার। বেঙ্গালুরুর হয়ে দুই বছর খেলার সময় এই দায়িত্ব পালন করেছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি