এশিয়া কাপ বাছাইপর্ব

চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখলো আফগানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৯

এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল আফগানিস্তান। শনিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওমানকে ৩ উইকেটে হারিয়েছে আফগানরা। এ জয়ে চূড়ান্ত পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখলো আজগর স্ট্যানিকজাইয়ের দল। চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখলো আফগানরা
এদিন জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওমান। শুরুটা ভালোই করে ওমান। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৭২ রান তুলেন জিসান মাকসুদ ও জিতেন্দর সিং। জিসান করেন ৪২ বলে ৫২ রান। ওয়ান ডাউনে নেমে ২৭ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আদনান ইলিয়াস। এছাড়া জিতেন্দর সিং করেছেন ২৩ রান। 

নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে ওমান। আফগানদের হয়ে দুটি উইকেট নিয়েছেন গুলাবদীন নায়েব। একটি করে উইকেট নিয়েছেন দৌলত জর্দান ও আমির হামজা। 

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৫ রানে প্রথম উইকেট হারায় এশিয়ার উদীয়মান দলটি। তবে নুর আলী জারদানের ৪৪ বলে ৬৩, আজগর স্ট্যানিকজাইয়ের ১৭ বলে ৩৪ ও নাজিবুল্লাহ জারদানের ২৩ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানরা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম