শশাঙ্ক মনোহরের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রীনিবাসন!

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫০

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যানের পদ হারালেও নিজের প্রচ্ছন্ন প্রভাব বজায় রাখতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি এন শ্রীনিবাসন।

শশাঙ্ক মনোহরের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রীনিবাসন! ক্রিকেট বিশ্বে তিন মোড়লের খবরদারির ইতি টানতে উদ্যোগ নেওয়ায় বর্তমান বিসিসিআই সভাপতি ও আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের ওপর ভীষণ ক্ষুব্ধ ক্রিকেটবিশ্বে সমালোচিত শ্রীনিবাসন। এ বিষয়ে শশাঙ্ক মনোহরের কাছে জবাবদিহিতা চাইলেন তিনি!

যদিও সরাসরিভাবে নয়। বর্তমানে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে রয়েছেন শ্রীনিবাসন। তার অধীনে থাকা এই অ্যাসোসিয়েশনের সচিব কাশি বিশ্বনাথনের পাঠানো চিঠিতেই শশাঙ্ক মনোহরের কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে। 

ওই চিঠিতে শশাঙ্ক মনোহরের কাছে জানতে চাওয়া হয়েছে কোন ক্ষমতা বলে 'তিন মোড়লের খবরদারির' বিপক্ষে পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। বিসিসিআই'র সব সদস্যকে পাঠানো এই চিঠিতে মনোহরকে জিজ্ঞেস করা হয়েছে এভাবে- ‘এটি কি সত্য যে আপনি আইসিসিতে ভারতের চিরস্থায়ী সদস্যপদ প্রত্যাহার নিয়ে কোনও মত দিয়েছেন?

পরের কথাগুলো ছিল- ‘আপনি কি আইসিসির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের লভ্যাংশ নিয়ে কোনও ধরনের মতামত দিয়েছেন? দুটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কোন ক্ষমতাবলে আপনি এসব কথা বলেছেন। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং কমিটি অথবা সাধারণ সভায় এ নিয়ে কোনও সভা অনুষ্ঠিত হয়নি।’

এমন চিঠি নিয়ে ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের শুক্রবারের বিশেষ সাধারণ সভায় আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে শ্রীনিবাসনের পক্ষের একজনকে ইতোমধ্যেই জবাব দিয়েছেন শশাঙ্ক মনোহর। ওই কর্মকর্তা বলেন, ‘ মনোহর আমাকে বলেছেন তিনি লভ্যাংশ বা তিন মোড়ল নিয়ে কোনও ধরনের নিশ্চয়তা দেননি। কারণ তিনি নিজের সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়া কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম