মেসিদের বাংলাদেশ সফর বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৩, ১৮:৪৮ আপডেট : ০৪ মে ২০২৩, ২১:২৮

এই বছরে জুনে বাংলাদেশে অন্য একটি দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার। বুধবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, মেসিদের প্রস্তাবিত সফরটি এই বছর হচ্ছে না।

বাংলা ট্রিবিউনকে বাফুফে প্রধান জানিয়েছেন, ‘এই বছর আর্জেন্টিনা বাংলাদেশ সফর করবে না। কারণ ম্যাচের সময় ভেন্যু প্রস্তুত করে রাখা সম্ভব হচ্ছে না। আমরা ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম। তারা আমাদের বলেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম এই বছরের মধ্যে প্রস্তুত করে রাখা সম্ভব নয়।’

গত জানুয়ারিতে সালাউদ্দিন বলেছিলেন, তারা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এই বছর বাংলাদেশে প্রীতি ম্যাচের জন্য আমন্ত্রণ জানাবেন। তখনই অবশ্য সংশয়ে ছিলেন তিনি। আর্জেন্টিনা এলে খেলা হওয়ার কথা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর সেই স্টেডিয়ামেই চলছে সংস্কারকাজ।

সালাউদ্দিন এ প্রসঙ্গে আরও যোগ করে বলেছেন, ‘স্পন্সরদের সঙ্গে কথা বলার সময়ও আমার সংশয় ছিল। যেহেতু আমাদের কাছে মাঠ একটা।’ তাহলে আগামী বছর কি মেসিরা বাংলাদেশ সফরে আসবেন? এর জবাবে বাফুফে সভাপতি বলেছেন, ‘সবকিছু নির্ভর করছে স্পন্সরদের ওপর।’

২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। সেই ম্যাচে ৩-১ গোলে জয় পায় আকাশি সাদারা।

/এফআইআর/এমওএফ/   
সম্পর্কিত
দলে ফিরছেন মার্তিনেজ, আর্জেন্টিনার একাদশে চার-পাঁচ পরিবর্তনের আভাস
মেসিকে চান স্ক্যালোনি, রাখলেন দরজা খোলা
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় যে দুই তরুণ
সর্বশেষ খবর
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো পাঁচ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো পাঁচ জনের
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী
চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান
চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান
কম সুদে বিদেশি ঋণ পাওয়ার সুযোগ বাংলাদেশের
কম সুদে বিদেশি ঋণ পাওয়ার সুযোগ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়