দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক 
০৪ মে ২০২৩, ০০:৪৭আপডেট : ০৪ মে ২০২৩, ০০:৫১

তিন ম্যাচেই স্বাগতিক পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে নিউ জিল্যান্ড। তৃতীয় ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীরা ২৬১ রানে থেমেছে। তাতে তৃতীয় ওয়ানডেতে ২৬ রানের জয়ে ২ ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল।

করাচিতে তৃতীয় ম্যাচটি ছিল কিউইদের জন্য বাঁচা মরার লড়াই। যদিও পাকিস্তানের জন্য তেমনটা ছিল না। কেননা প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকায় তাদের সিরিজ জয়ের সুযোগ পরেও ছিল। তবে পাকিস্তানী সমর্থদের অপেক্ষায় থাকতে হয়নি। টানা তিন ম্যাচ জিতে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শিরোপা নিজেদের ঘরে রেখে দিয়েছে বাবর আজমরা। 

২৮৮ রানের লক্ষ্যে নেমে কিউইদের ওপেনিং জুটি ভালোই শুরু করেছিল। ৮৩ রানের জুটির পর উইল ইয়াং আউট হতেই শুরু হয় ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউ জিল্যান্ড ম্যাচে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। ওপেনিং জুটির পর মিডল অর্ডারে নামা কোল ম্যাককঞ্চি কেবল প্রতিরোধ গড়তে পেরেছেন। তবে কিউই এই অলরাউন্ডারকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। ম্যাককঞ্চি ৬৪* রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৪৫ বলে ৬ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই অলরাউন্ডার।

কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন টম ব্লান্ডেল। ৭৮ বলে ৭ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এর বাইরে উল্লেখ করার মতো রান করেছেন উইল ইয়াং (৩৩) ও টম ল্যাথাম (৪৫)। সবমিলিয়ে নিউ জিল্যান্ড ৪৯.১ ওভারে ২৬১ রানে অলআউট হয়েছে।   

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও নাসিম শাহ দুটি করে উইকেট নিয়েছেন। তাছাড়া আগা সালমান নেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ওপেনার ইমাম-উল-হক। ১০৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও তিনি। অধিনায়ক বাবর আজম ৬২ বলে ৩ চার ও ১ ছক্কায় করেছেন ৫৪ রান। ৩৭ রানে ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেটে বাবর ও ইমাম মিলেই ১০৮ রানের জুটি গড়েছেন। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩২, আগা সালমান ৩১ ও শাদাব খানের ব্যাট থেকে আসে অপরাজিত ২১ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাট হেনরি ৫৪ রান খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া ২ উইকেট নেন অ্যাডাম মিলনে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম