লিটনের বদলি নিলো কলকাতা

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৩, ১২:৫০আপডেট : ০৪ মে ২০২৩, ১২:৫৫

লিটন দাস চলে যাওয়ায় তার বদলি নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের বাকি অংশের জন্য ক্যারিবীয় তারকা জনসন চার্লসকে দলে ভেড়ানো হয়েছে। তাকে নেওয়া হয়েছে ৫০ লাখ রুপিতে।  

২০১২ ও ২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন চার্লস। টপের ব্যাটিং অর্ডারে তাই অভিজ্ঞ একজনকেই পাচ্ছে কলকাতা। ২১৯ টি-টোয়েন্টি ইনিংসে ওপেন করেছেন ১৭৯ বার। গড় ২৫.৪৭ এবং স্ট্রাইক রেট ১২৫.৭২। 

৩৪ বছর বয়সী ক্যারিবীয় এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে ছিলেন ৬ বছর। গত বছরের অক্টোবরে দলে ফিরেছেন। তার পর খেলতে পেরেছেন ৭টি টি-টোয়েন্টি। মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে করেছেন বিস্ফোরক সেঞ্চুরি। আইপিএলে এটাই তার প্রথম অংশগ্রহণ। ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে ক্যারিবিয়ান লিগ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানে খেলেছেন। 

এই মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার পূর্বে কলকাতা থেকে আগেভাগে চলে যান লিটন। কলকাতা কর্তৃপক্ষ তখন জানিয়েছে, ‘পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সির কারণে দেশে ফিরে যেতে হলো লিটনকে। ২৮ এপ্রিল সকালেই ঢাকা গিয়েছেন তিনি। তার জন্য শুভ কামনা থাকবে, এই কঠিন সময়ে পরিবারের পাশে তার দাঁড়ানো জরুরি।’ পরিবারের জরুরি প্রয়োজনে আইপিএল ক্যাম্প ছাড়ার আগে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন।

গত ডিসেম্বরে হওয়া নিলামে প্রথমবার ডাক পাননি লিটন। দ্বিতীয় ডাকে ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে তাকে কেনে কলকাতা। একই দলে জায়গা পান সাকিব আল হাসানও। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সির কারণ দেখিয়ে আইপিএলে খেলতে ভারতে যাননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।            

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম