আফিফের ‘প্রথম’ সেঞ্চুরিতে আবাহনীর দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৩, ১৭:১২আপডেট : ০৪ মে ২০২৩, ১৭:১৬

জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটাচ্ছেন। বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার ১১১ রানের সুবাদে বড় জয় পেয়েছে ঐতিহ্যবাহীরা।

আফিফের সেঞ্চুরিতে আবাহনী ২৮৫ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংক থেমেছে ২৪৩ রানে। তাতে ৪২ রানের জয়ে শিরোপার কাছে পৌঁছে গেছে আবাহনী।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৪ রানে ওপেনার শাহাদাত হোসেন দিপুকে (৫) হারায় প্রাইম ব্যাংক। দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ নাবিল ও জাকির হাসান ৬৮ রানের জুটিতে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেছেন। জাকির ৫১ বলে আউটের পর দ্রুত মোহাম্মদ মিঠুন (১৬), নাসির হোসেন (০) ও আল আমিন জুনিয়র (২৬) বিদায় নিলে চাপে পড়ে যায় তারা। এরপর সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলা নাবিলও ফিরলে প্রতিরোধ গড়ার মতো ছিল না আর কেউ। ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান নাবিল। মিডল অর্ডারে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকায় প্রাইম ব্যাংককে ৪৫.৪ ওভারে ২৪৩ রানে থামতে হয়েছে। মিডল অর্ডারে নামা অলক কাপালি ৪০ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

আবাহনী বোলারদের মধ্যে রিপন মণ্ডল, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না আবাহনীর। চলতি লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের কেউ বড় রান পাননি। এনামুল ৩১ রানে আউট হওয়ার পর নাঈম ২৬ রানে ফিরেছেন। স্কোরবোর্ডে আর ১৭ যোগ হতে আউট হয়েছেন তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয়ও। 

৯০ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেনের ১৪০ রানের জুটিতেই পাল্টা আক্রমণ হানে আবাহনী। এই দু’জনের ব্যাটিং স্কোরকে আড়ইশোর কাছাকাছি নিয়ে যেতে অবদান রেখেছে। মোসাদ্দেক ৭৬ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৭ রানে আউট হলে দারুণ এই জুটির অবসান ঘটে। এরপর ৯ বলে ১২ রান করে আউট হন খুশদিল শাহ। ৬ষ্ঠ উইকেটে আফিফ ও জাকের আলী অনিকের ২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই স্কোর ২৮৫ রান পর্যন্ত গেছে। অনিক ৫ বলে ১১ রানে অপরাজিত থাকলেও আফিফ পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। ১০১ বলে ৬ চার ও ৫ ছক্কায় আফিফ ১১১ রানে অপরাজিত ছিলেন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের মধ্যে কাশিফ ভাট্টি ও শেখ মেহেদী হাসান দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া রেজাউর রহমান রাজা নেন একটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম