শচীনের শহরে বাংলাদেশি এলিনের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৩, ১৯:৩০আপডেট : ০৪ মে ২০২৩, ১৯:৩১

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সেরা বোলারদের ব্যাট হাতে শাসন করেছেন শচীন রমেশ টেন্ডুলকার। এই কিংবদন্তির শহরেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের স্কুল বালক কালাম সিদ্দিকি এলিন। প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট (অনূর্ধ্ব-১৬) দলের হয়ে খেলতে গিয়ে এই কীর্তি গড়েছেন তিনি।

মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানে জেতার পর দ্বিতীয় তিনদিনের ম্যাচেও শক্ত অবস্থানে বাংলাদেশের ছোটরা। মুম্বাইকে প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে দিয়ে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল প্রথম দিন ১ উইকেটে ৩ রান নিয়ে শেষ করেছিল।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন জাওয়াদ। ১৬ রানে ২ উইকেট হারানোর পর তিনে নামা রিফাত বেগ ও চারে নামা কালাম সিদ্দিকি এলিন গড়েন ৯৭ রানের জুটি। আগের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা রিফাত এদিন ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন।  তবে সেঞ্চুরি তুলে নিয়েছেন এলিন। ২১১ বল খেলে ১৪ চারে ১০৩ রান করেছেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সামিউন বশির রাতুল অবশ্য ২৮ বল খেলে ২৫ রান করেছেন। এলিন আউট হওয়ার পর ধস নামে বাংলাদেশ ইনিংসে। সফরকারীরা মাত্র ১৩ রানের মধ্যে হারায় ৪ উইকেট। সবমিলিয়ে ৮০.৫ ওভারে ২৩৪ রান করে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল।

২০ রানে পিছিয়ে থেকে শেষ বিকালে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। দিনশেষে ১০ ওভারে ২৫ রান করতে তারা ১ উইকেট হারিয়েছে। প্রথম ম্যাচের তৃতীয় দিনের মতো দাপুটে বোলিং করতে পারলে ম্যাচ জেতার পরিস্থিতি তৈরি করতে পারবে বাংলাদেশ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম