‘ব্র্যাডম্যানের চেয়ে কম নয় বাবর’

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৩, ১৫:৩৭আপডেট : ০৬ মে ২০২৩, ১৫:৪৫

ক্রিকেটের কিংবদন্তি বলা হয় স্যার ডন ব্র্যাডম্যানকে। সেরা ক্রিকেটারদের তালিকায় সবার আগে নাম আসে এই অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেটের। সর্বকালের এই সেরা ক্রিকেটারের সঙ্গে বাবর আজমকে তুলনা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবি সভাপতি রমিজ রাজা।

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ২২ গজে আধিপত্য করছেন বাবর। এরই মধ্যে সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টেকনিক, টেম্পারমেন্ট ও ধারাবাহিকতা দিয়ে এখন তিনি একজন পরিপূর্ণ ক্রিকেটার, এমনটাই মনে করেন রমিজ।

ওয়ানডের মতো ঝুঁকিপূর্ণ সংস্করণে বাবর যে ধারাবাহিকতা ধরে রেখেছেন, তা ব্র্যাডম্যানের সঙ্গে তুলনীয় বললেন পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা খেলোয়াড়ের পরিণত হয়েছে। এই ধরনের ঝুঁকিপূর্ণ সংস্করণে একজন খেলোয়াড়ের কাছ থেকে এতটা ধারাবাহিকতা আগে কখনও দেখিনি।’

রমিজের মতে, বাবর যে কোনও উইকেটে মানিয়ে নিতে পারেন, ‘তার এই ধারাবাহিকতার ভিত্তি হলো টেকনিক ও টেম্পারমেন্ট। তার কোনও টেকনিক্যাল সমস্যা নেই, সেটা হোক ঘাসের পিচ কিংবা করাচির মতো পিচ, যেখানে বোলাররা সাধারণত সংগ্রাম করে।’ 

শুক্রবার চতুর্থ ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দাপট দেখানো জয়ে বাবর খেলেন দুর্দান্ত ইনিংস। ১৮তম সেঞ্চুরি হাঁকানোর পথে এই সংস্করণে দ্রুততম পাঁচ হাজার রান করেন ৯৭ ইনিংস খেলে। পেছনে ফেলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে (১০১)। ১০২ রানের জয়ে পাকিস্তান প্রথমবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উঠেছে।

এই অর্জনেও বাবরকে কৃতিত্ব দিচ্ছেন রমিজ, ‘সে দ্রুততম পাঁচ হাজার রান করলো এবং ভিভ রিচার্ডসের মতো অনেক লিজেন্ডদের পেছনে ফেলেছে, এটা বড় অর্জন। তার কারণেই পাকিস্তান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হলো।’    

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম