কন্ডিশন হিসেবে আয়ারল্যান্ডকে এগিয়ে রাখছেন বাশার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ১৯:২৬আপডেট : ০৬ মে ২০২৩, ১৯:২৯

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। একমাত্র প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। অনেকটা কঠিন কন্ডিশনে আগামী ৯ মে থেকে মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হলেও বাংলাদেশকে খেলতে হচ্ছে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে, যেখানে তাপমাত্রা দশের নিচে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে তিন ম্যাচে আইরিশদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সফরকারীদের।

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার লাল-সবুজ জার্সিধারীদের জন্য সিরিজ জয় এতটা সহজ হবে না। নির্বাচক হাবিবুল বাশার সুমনও তেমনটাই মনে করেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেছেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। যদিও প্র্যাকটিস করার কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে।’

কঠিন কন্ডিশনে বাতিল হয়ে যাওয়া প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলে ভালো হতো বলে মনে করেন সুমন, ‘তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন। যদি জুলাই-আগস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের অনুকূলে থাকতো। ওই সময়ে সাধারণত আমরা ইংল্যান্ডে ভালো খেলি। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।’

সবকিছিু মিলিয়ে বাশার আইরিশদের কিছুটা এগিয়ে রাখছেন, ‘আমার মনে হয়, প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড যখন ওদের মাটিতে খেলা হয়, তখন তারা খুব ভালো প্রতিপক্ষ। তবে আমাদের জন্য বড় প্রতিপক্ষ কন্ডিশনটা। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, তার ওপরে আমাদের পারফরম্যান্সটা নির্ভর করবে। দল হিসেবে তো আমরা খুব ভালো খেলছি। সবাই আত্মবিশ্বাসী, খুব ভালো খেলছে। তবে কন্ডিশনটা একটা বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, এই সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের জন্য শক্ত প্রতিপক্ষ হতে পারে আয়ারল্যান্ড।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম