ঢাকা লেপার্ডসের পর প্রথম বিভাগে নামলো অগ্রণী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৩, ১৭:০৭আপডেট : ০৭ মে ২০২৩, ১৭:০৭

প্রথম বিভাগ থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুযোগ পেয়েছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডস। কিন্তু টিকে থাকতে পারলো না দুটো দলের কেউই। রেলিগেশন লিগ শুরুর আগেই লেপার্ডসের বাদ পড়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে সুযোগ ছিল অগ্রণী ব্যাংকের। রবিবার শাইনপুকুরকে হারাতে পারলেই টিকে যেতো দলটি। কিন্তু এদিন ১৪০ রানের বড় ব্যবধানে হেরে বাদ পড়তে হলো তাদেরকে।

১৩ ম্যাচে অগ্রণী ব্যাংকের পয়েন্ট ছিল ৮। রবিবার জিতে শাইনপুকুরের পয়েন্টও সমান ৮। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় ঢাকা লিগের আগামী আসরের জন্য টিকে গেছে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে একটি জয় আর একটি ড্র নিয়ে মাত্র ৩ পয়েন্ট লেপার্ডসের। স্বাভাবিকভাবেই অগ্রণী ব্যাংকের সঙ্গে লেপার্ডসকেও বাদ পড়তে হয়েছে।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংককে ৩১৭ রানের লক্ষ্য দেয় শাইনপুকুর। জবাবে খেলতে নেমে নাঈম আহমেদ ও হাসান মুরাদের বোলিং তোপে পড়ে অগ্রণী ব্যাংক। দলটির কোনও ব্যাটারই চাহিদা মেটানোর মতো বড় স্কোরের দেখা পাননি। সর্বোচ্চ ৫২ রান আসে জহুরুল ইসলাম অমির ব্যাট থেকে। এছাড়া সাদমান ইসলাম ৩৬ ও মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৩০ রান। শক্ত প্রতিরোধের অভাবে ৪২.৪ ওভারে ১৭৬ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। 

শাইনপুকুরের বোলারদের মধ্যে নাঈম ৪৫ রানে নেন পাঁচ উইকেট। এছাড়া হাসান ১৯ রান খরচায় পান চারটি উইকেট। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অমিত হাসানের সেঞ্চুরি ও খালিদ হাসানের হাফ সেঞ্চুরিতে ৩১৬ রান করে শাইনপুকুর। ওপেনার অমিত ১৩৩ বলে ১০ চারে ১১৫ রানের ইনিংস খেলেন। ওপেনিং জুটির ৭৫ রানেই মূলত বড় সংগ্রহের ভিত তৈরি হয়। খালিদ ৬১ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারায় তারা।

অগ্রণী ব্যাংকের পেসার এনামুল হক সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া জাহিদ জাবেদ, ইলিয়াস সানি ও আরাফাত সানি একটি করে উইকেট শিকার করেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম