দ্বিতীয় ওয়ানডেতেও হারলো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৩, ১৭:৩৫আপডেট : ০৮ মে ২০২৩, ১৮:১০

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হারের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করে লাল-সবুজ জার্সিধারীদের ২৭২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৯৩ রানে। ফলে ৭৮ রানের বড় ব্যবধানে হার মানে স্বাগতিক বাংলাদেশ। 

চট্টগ্রামে পাকিস্তানের ২৭১ রানের জবাবে খেলতে নেমে ওপেনার আশিকুর রহমান শিবলি রানের খাতা না খুলেই আউট হন। এরপর ছোট-ছোট কিছু জুটি হলেও সেসব ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মিডল অর্ডার ব্যাটার শিহাব জেমস। ওপেনার আদিল বিন সিদ্দিকের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস। এছাড়া জাকারিয়া ইসলাম শান্ত (২৪), আহরার আমিন (২৩), মাহফুজুর রাব্বির (২২) ইনিংসের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ৪৭ ওভারে গুটিয়ে যায়। 

পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইসমাইল ৫০ রানে তিনটি উইকেট নিয়েছেন। আইমল খান, আরাফাত আহমেদ ও আলী আসফান্দ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
 
এর আগে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পাকিস্তান। দলীয় ১০ রানে ওপেনার শাহজাইব খান (৬) ফিরলেও সমস্যায় পড়তে হয়নি সফরকারীদের। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন আজান আওয়াইস ও শামিল হোসেন। ৪৯ বলে ৩৩ রান করে শামিল আউট হলে তৃতীয় উইকেটে আজান ও মির্জা সাদ বেগের ১২৬ রানের জুটিতে বড় সংগ্রহের পথটা পেয়ে যায়। মির্জা ৬৪ বলে ৫১ রান করে আউট হওয়ার পর নতুন করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে আজানের দায়িত্বশীল ইনিংসের ওপর দাঁড়িয়ে পাকিস্তান চ্যালেঞ্জিং স্কোর গড়ে। আজান ১২৫ বলে ১৫ চারে ১০৫ রানের ইনিংস খেলেন। শেষ বলে অলআউট হয় তারা।

বাংলাদেশের বোলরাদের মধ্যে ইকবাল হাসান ইমন ৭২ রানে নেন চারটি উইকেট। এছাড়া মাহফুজুর রাব্বি নেন ৫২ রানে তিন উইকেট।

৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ তে পিছিয়ে। বাকি তিনটি ম্যাচ রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম