বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

আর খেলা না হলে কী হবে ফল?

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৩, ২২:৪৫আপডেট : ১০ মে ২০২৩, ০০:০৭

বৃষ্টির আভাস ছিল আগে থেকেই। বাংলাদেশ পুরো ইনিংস খেলতে পারলেও আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে নামার পর থেকে মেঘ জড়ো হতে থাকলো। ১৭তম ওভারে নেমে গেলো বৃষ্টি। ড্রেসিংরুমে দুই দল।

প্রায় একঘণ্টা হয়ে গেলো বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। ভারী বর্ষণের আগে ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান করেছে আয়ারল্যান্ড। এখনও তাদের দরকার ৩৩.৩ ওভারে ১৮২ রান। আর যদি বল মাঠে না গড়ায়, তাহলে ফল কী হবে?

বৃষ্টি অনেকক্ষণ ধরে হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সাধারণত ফল বের করার নিয়ম। সেক্ষেত্রে খেলা দেরিতে শুরু হলে ওভার কমবে এবং নতুন লক্ষ্য দাঁড়াবে আইরিশদের সামনে। 

কিন্তু বৃষ্টি না থামলে আর খেলা হবে না। তখন কিন্তু ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বিবেচনায় নেওয়া যাবে না। কারণ আইন অনুযায়ী অন্তত ২০ ওভার খেলা সম্পন্ন হলেই এই পদ্ধতি প্রয়োগ করা যাবে। যেহেতু আইরিশদের ইনিংস ২০ ওভার পর্যন্ত যায়নি, তাই ম্যাচের ফলাফল বের করা যাবে না। ম্যাচটি ফলশূন্য হবে।

কোনও কিছু না হারানোর ম্যাচে আগেভাগেই স্পিনারদের না এনে হয়তো ভুলই করেছেন তামিম ইকবাল। তাহলে হয়তো ২০ ওভার খেলা বৃষ্টি নামার আগেই সম্পন্ন হয়ে যেতো! বাংলাদেশি বোলাররা যেভাবে বল করছিল, তাতে জিতে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল।

এদিন চেমসফোর্ডে আগে ব্যাটিং করে বাংলাদেশ মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৪৬ রান করে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম