আহমেদাবাদে নিউ জিল্যান্ড, ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৩, ১৫:৩৬আপডেট : ১০ মে ২০২৩, ১৫:৩৬

আর পাঁচ মাস পর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সূচি এখনও চূড়ান্ত হয়নি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই তারিখ ও ভেন্যু ঘোষণা করবে আয়োজক ভারত। সেই পর্যন্ত অপেক্ষায় না রেখে বিশ্বস্ত সূত্রে ক্রিকবাজ জানালো, ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই ইভেন্টের। ফাইনালের ভেন্যু আহমেদাবাদে হবে এই ম্যাচ।

একই প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভেন্যু খুব সম্ভবত চেন্নাই। ১৫ অক্টোবর রবিবার পাকিস্তানের বিপক্ষে ব্লকবাস্টার ম্যাচ। এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি। যদিও কিছু বিষয় নিয়ে উদ্বেগ রয়েছে তাদের।

আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তান কিছুটা অস্বস্তিতে ভুগছে। পিসিবি প্রধান নাজাম শেঠী এই ভেন্যুর কিছু পরিবর্তন চাইবেন বলে শোনা যাচ্ছে। তবে ফাইনালে পৌঁছালে সেখানে খেলতে আপত্তি নেই তাদের।

প্রাথমিক সূচি অনুযায়ী, পাকিস্তান আহমেদাবাদ ছাড়াও খেলবে হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে। আহমেদাবাদ ও দক্ষিণের এই তিন শহর ছাড়াও কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গুয়াহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বাইকে ভেন্যু হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে একটি সেমিফাইনাল। প্রতিটি দল ৯টি করে লিগ ম্যাচ খেলবে।

পুরো টুর্নামেন্টে ১০ দলের অংশগ্রহণে হবে ৪৮ ম্যাচ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ এরই মধ্যে জায়গা চূড়ান্ত করেছে। সবশেষ অষ্টম দল হিসেবে সরাসরি অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি জায়গা পূরণ হবে জুন-জুলাইয়ের বাছাইপর্ব থেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম