ভারতকে ২১৩ মিলিয়ন ডলার দেবে আইসিসি, বাংলাদেশকে প্রায় ২৭ মিলিয়ন

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৩, ১৭:৩২আপডেট : ১০ মে ২০২৩, ১৭:৩২

শুধু মিডিয়া রাইটস বিক্রি করেই আইসিসির বার্ষিক আয় দাঁড়াতে যাচ্ছে ৩২০ কোটি ডলার, যার বেশিরভাগই আসবে ভারতের বাজার থেকে। ডিজনি স্টার চার বছরের জন্য বিশ্ব ক্রিকেট সংস্থাকে ৩০০ কোটি ডলার  দিয়েছে। যাদের মাধ্যমে এত অর্থ উপার্জন, সেই ভারতের জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করবে আইসিসি। বাংলাদেশ পাবে প্রায় ২৭ মিলিয়ন ডলার।

২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রস্তাবিত নতুন ফিন্যান্স মডেল অনুযায়ী আইসিসির বার্ষিক আয়ের ৩৮.৫ শতাংশ পাবে ভারতের বোর্ড বিসিসিআই। রেভিনিউ ডিস্ট্রিবিউশন মডেল প্রজেক্টের অধীনে আইসিসির বার্ষিক আয় ৬০ কোটি ডলার। এর মধ্যে অন্য বোর্ডগুলোর তুলনায় অনেক অনেক বেশি অর্থ পাবে বিসিসিআই। শুধু ভারতকেই দেওয়া হবে ২৩ কোটি ডলার।
 
দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার ডলার পাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), যা আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পাবে ৩ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার, যা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ৬.২৫ শতাংশ।

বিগ থ্রির বাইরে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৩ কোটি ডলারের (৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ডলার) বেশি পেতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাবে ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার, যা আইসিসির আয়ের ৪.৪৬ শতাংশ।

কোন বোর্ড কত ডলার (মিলিয়নে) পাবে-

আফগানিস্তান (১৬.৮২), অস্ট্রেলিয়া (৩৭.৫৩), বাংলাদেশ ২৬.৭৪), ইংল্যান্ড (৪১.৩৩), ভারত (২৩১), আয়ারল্যান্ড (১৮.০৪), নিউ জিল্যান্ড (২৮.৩৮), পাকিস্তান (৩৪.৫১), দক্ষিণ আফ্রিকা (২৬.২৪), শ্রীলঙ্কা (২৭.১২), ওয়েস্ট ইন্ডিজ (২৭.৫০), জিম্বাবুয়ে (১৭.৬৪); সহযোগী সদস্য (৬৭.১৬)।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম