গাজী গ্রুপের কাছে হেরে অলিখিত ফাইনালে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ১৭:৫৬আপডেট : ১০ মে ২০২৩, ১৮:০০

গাজী গ্রুপকে হারাতে পারলে শিরোপার পুনরুদ্ধারের পথটা সহজ হয়ে যেতো আবাহনীর। কিন্তু বুধবার বিকেএসপিতে অনুষ্ঠিত গাজী গ্রুপের বিপক্ষে বৃষ্টি আইনে (ভিজেডি পদ্ধতি) ৬ উইকেটে হেরে গেছে ঐতিহ্যবাহীরা। অন্যদিকে আবাহনীর সঙ্গে শিরোপা রেসে থাকা প্রাইম ব্যাংক ফতুল্লায় রূপগঞ্জকে হারিয়ে দিয়ে আবাহনীকে ছুঁয়ে ফেলেছে। আগামী শনিবার লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হবে শেখ জামাল-আবাহনী। ফলে এই ম্যাচের জয়ী দলই ২০২২-২৩ মৌসুমের শিরোপা ঘরে তোলার সুযোগ পাবে।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে আবাহনী ২৪৬ রান করেছিল। ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজী গ্রুপ ভালোই জবাব দিচ্ছিল। ৪৩ রানে দুই উইকেট হারানোর পর ফরহাদ হোসেন ও শেখ মেহরাব হোসেন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের ৪৪ রানের জুটির পর ফরহাদ আউট হন ২৩ রানে। এরপর আব্দুল্লাহ আল গালিবকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে আউট হন মেহরাব। ৬৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেছেন মেহরাব। এরপর ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গালিব ও আকবর আলী। গালিব ৮৫ ও আকবর ১৩ রানে অপরাজিত ছিলেন। ৪১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে গাজীর সংগ্রহ ২১৫ রান হতেই নামে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ হলে গাজী গ্রুপ ভিজেডিতে ৬ উইকেটে ম্যাচ জেতে। 

আবাহনীর তানভীর ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া রাকিবুল হাসান ও খুশদিল শাহ নেন একটি করে উইকেট। 

এর আগে টিপু সুলতান ও জয়নুল ইসলামের বোলিংয়ে আবাহনী ৪৭.২ ওভারে ২৪৬ রান তুলে অলআউট হয়। ওপেনিংয়ে এনামুল হক বিজয় ও নাঈম শেখের ৯০ রানের জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। এছাড়া মাহমুদুল হাসান জয় ৪৮ এবং এনামুল হক বিজয় ৪৩ রানের ইনিংস খেলেছেন। 

গাজী গ্রুপের টিপু সুলতান ৪৭ রান খরচায় শিকার করেন চারটি উইকেট। জয়নুলের শিকার দুটি এবং সুমন খান ও গালিব প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ডা পারফরম্যান্স করে ম্যাচসেরা হন গালিব।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক