আইপিএল ইতিহাসে জয়সওয়ালের দ্রুততম ফিফটি, রাজস্থানের বড় জয়

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৩, ২৩:২০আপডেট : ১১ মে ২০২৩, ২৩:২৯

আইপিএলে রেকর্ডময় এক ম্যাচের জন্ম দিয়েছে রাজস্থান রয়্যালস। একই দিনে দলটির দুই তারকা ইতিহাস গড়েছেন। শুরুতে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে কলকাতাকে ১৪৯ রানে বেঁধে ফেলেছেন চাহাল। তার পর ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরিটিও তুলে নিয়েছেন রাজস্থান ওপেনার জশ্বসী জয়সওয়াল। তার বারুদ ঠাসা ব্যাটিংয়ে ৪১ বল হাতে রেখে কলকাতাকে ৯ উইকেটে হারিয়েছে রাজস্থান। তাতে প্লে-অফে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে কলকাতা।

রাজস্থান ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে অবস্থান করছে। কলকাতা সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে।   

১৫০ রানের লক্ষ্যটা রাজস্থানের জন্য খুব বেশি ছিল না। অন্তত জশ্বসী জয়সওয়ালের তাণ্ডবে এমনটাই মনে হয়েছে। আইপিএল ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন তিনি। তার অর্ধশতটি এসেছে ১৩ বলে। আগের রেকর্ডটি ছিল ১৪ বলে। যৌথভাবে তার মালিক ছিলেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্স।

৩০ রানে শুধু জস বাটলারের উইকেটটি নিতে পেরেছে কলকাতা। তার পর শুরু হয় জয়সওয়াল ও অধিনায়ক সাঞ্জু স্যামসনের আগ্রাসন। জয়সওয়াল শেষ পর্যন্ত ৪৭ বলে ১২ চার ও ৫ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থেকেছেন। বিস্ফোরক ব্যাটিং করা স্যামসনও অপরাজিত ছিলেন ৪৮ রানে। তার ২৯ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়। ৬৯ বলে তাদের অবিচ্ছিন্ন ১২১* রানের জুটিতেই ১৩.১ ওভারে জয় নিশ্চিত করেছে রাজস্থান।         

শুরুতে রেকর্ড বুকে নাম তুলেছেন যুজবেন্দ্র চাহাল। কলকাতার বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়েই টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ ১৮৭ উইকেট নিয়ে চূড়ায় বসেছেন তিনি। তার লেগস্পিনের কারণেই কলকাতাকে ৮ উইকেটে ১৪৯ রানে থামানো গেছে। তবু টস হেরে ব্যাট করা কলকাতার ইনিংস সমৃদ্ধ করতে হাফসেঞ্চুরিয়ান ভেঙ্কটেশ আইয়ারের অবদান কম নয়। ৪২ বলে ২ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫৭ রান করেছেন তিনি। বাকিরা সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। রানের চাকা সমৃদ্ধ করতে থাকা এই ভেঙ্কটেশর উইকেট নিয়েছেন চাহাল। তাছাড়া নিতিশ রানা, রিংকু সিং ও শার্দুল ঠাকুরের উইকেট নিয়ে কলকাতার সর্বনাশ করেছেন তিনি-ই। চাহাল ছাড়া ১৫ রানে দুটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।    

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি