ক্যারিবীয়দের বিশ্বকাপ বাছাই দলে ফিরলেন পল, মোটি

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৩, ১৪:০৫আপডেট : ১২ মে ২০২৩, ১৪:০৫

সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এখন জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাই পর্ব খেলেই তাদের মূল পর্বে আসতে হবে। সেই লক্ষ্যে দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ফেরানো হয়েছে অলরাউন্ডার কিমো পল ও বামহাতি স্পিনার গুডাকেশ মোটিকে। পাশাপাশি বাছাইয়ের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্যও দল দিয়েছে তারা।

কিমো পল ও মোটিকে ফেরানো হয়েছে দীর্ঘদিন পর। দু’জনেই ২০২২ সালের জুলাই মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। তার পর ইনজুরিতে বাদ পড়েন তারা। বাছাইয়ের দলে জায়গা হয়নি মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ারের।

শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে দলে রাখা হয়েছে চার নতুন মুখ। তারা হলেন- বামহাতি ব্যাটার অ্যালিক আথানাজে, অলরাউন্ডার ক্যাভেম হজ, ডমিনিক ড্রেকস ও আকিম জর্ডান।

দুটি অ্যাসাইনমেন্টেই দলের নেতৃত্বে থাকবেন শাই হোপ। তবে সংযুক্ত আরব আমিরাতে ডেপুটির দায়িত্বে থাকবেন ব্রেন্ডন কিং। আইপিএল খেলতে ভারতে থাকা রোভম্যান পাওয়েল বিশ্বকাপ বাছাইয়ে পালন করবেন ডেপুটির দায়িত্ব।

বিশ্বকাপ বাছাইয়ের দল: শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, শামার ব্রুকস, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ইয়ানিক ক্যারিয়াহ, আকিল হোসেন, কেসি কার্টি, কিমো পল, আলজারি জোসেফ ও গুডাকেশ মোটি।

সংযুক্ত আমিরাতের বিপক্ষে ওয়ানডে দল:

শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহঅধিনায়ক), অ্যালিক আথানাজে, শামার ব্রুকস, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেজ,  ডমিনিক ড্রেকস , ক্যাভেম হজ, আকিম জর্ডান, গুডাকেশ মোটি, কিমো পল, রেমন রেইফার, ওডিন স্মিথ ও ডেভন থমাস।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
বিসিবির সতর্কবার্তা, ‘বিভ্রান্ত হবেন না’
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
সর্বশেষ খবর
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের