শান্তর মনেই হয়নি বাংলাদেশের বাইরে খেলছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ০২:৪৪আপডেট : ১৩ মে ২০২৩, ০২:৪৫

নাজমুল হোসেন শান্ত সাবলীল ব্যাটিংয়ে করেন হাফ সেঞ্চুরি, সেটাকে রূপ দেন সেঞ্চুরিতে। বিশেষ করে তাওহীদ হৃদয় আসার পর তার ব্যাট হয়ে ওঠে আরও ধারালো। চেমসফোর্ডে আগত বাংলাদেশি সমর্থকরা তার পারফরম্যান্সে পেয়েছেন বিনোদন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ম্যাচ শেষে তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শান্ত।

৮৩ বলে ১১ চার ও ২ ছয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মারেন শান্ত। চতুর্থ উইকেটে তার সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নেন হৃদয়। তাদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ম্যাচ শেষ করে আসেন মুশফিকুর রহিম।

শান্ত ম্যাচ শেষ করেই আসতে চেয়েছিলেন। পারেননি। ৯৩ বলে ১২ চার ও ৩ ছয়ে ১১৭ রান করে হতাশা নিয়ে মাঠ ছাড়েন। তবে দিন শেষে বিজয়ের হাসি তারই।

ম্যাচসেরার পুরস্কার জিতে শান্ত বললেন, ‘আমি খুব খুশি, দারুণ হয়েছে। আমি মনে করি হৃদয় ভালো ব্যাট করেছিল। তার ইন্টেন্ট আমাকে সহায়তা করেছে। বেশ ঠাণ্ডা এখানে, কিন্তু কন্ডিশন তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের শুধু খেলার দিকে ফোকাস রাখতে হবে।’

বিদেশের মাটিতেও দেশের আবহ পেয়েছেন শান্ত, ‘আমাদের মনেই হয়নি যে বাংলাদেশের বাইরে আছি। মনে হচ্ছিল ঘরে খেলছি। দর্শকদের ধন্যবাদ। আশা করি তারা পরের ম্যাচেও আসবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের