ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ স্যামি

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৩, ১৪:০৪আপডেট : ১৩ মে ২০২৩, ১৪:০৬

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা একমাত্র অধিনায়ক ড্যারেন স্যামিকে সাদা বলের কোচ বানালো ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন তিনি, শুক্রবার উইন্ডিজ ক্রিকেট বোর্ড এই ঘোষণা দেয়।

২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নেতৃত্ব দেন সেন্ট লুসিয়ার এই ক্রিকেটার। চার বছর পর তার অধিনায়কত্বে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে আবারও শিরোপা জেতে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মাসখানেক পর স্যামিকে নেতৃত্ব থেকে সরানো হয়। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে থাকেন।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচিং করান।

স্যামির প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে ক্যারিবিয়ানরা।

১০ দলের এই টুর্নামেন্ট নিয়ে স্যামি বলেন, ‘এটা হতে যাচ্ছে চ্যালেঞ্জ কিন্তু আমি এটার জন্য প্রস্তুত এবং রোমাঞ্চিত। এই সুযোগ নিতে মুখিয়ে আমি, বিশেষ করে আমাদের যে খেলোয়াড়রা আছে তাদের যাচাইয়ের অপেক্ষায়। আমি বিশ্বাস করি খেলোয়াড় হিসেবে যে সাফল্য ক্ষুধা, আকাঙক্ষা, ভালোবাসা ছিল, সেটাই আমি দলে আনতে পারবো।’

একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তাদের টেস্ট দলের নতুন প্রধান কোচ করেছে সাবেক জ্যামাইকা উইকেটকিপার ব্যাটার আন্দ্রে কোলিকে। এই বছরের শুরুতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন ৪৮ বছর বয়সী কোলি। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম