সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ, সিরিজ পাকিস্তানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১৬:৪৩আপডেট : ১৩ মে ২০২৩, ১৬:৪৭

চট্টগ্রামে টানা দুই ম্যাচ হারার পর রাজশাহীতে গিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার চতুর্থ ওয়ানডে জিততে পারলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল। কিন্তু সফরকারী পাকিস্তান যুবাদের বিপক্ষে ৮ উইকেটে হেরে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ হারতে হলো স্বাগতিকদের। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ২০০ রানের লক্ষ্য দেয়। সহজ সেই লক্ষ্য ৭৯ বল আগেই ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে সফরকারী দল।

রাজশাহী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কিন্তু পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা ৪৬.৪ ওভারে ১৯৯ রানেই থেমে যায়। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান জয়ের ভিতটা গড়ে দেন। ওপেনিং জুটিতে আসে ১৫২ রান। আজান ৫২ রানে আউট হওয়ার পর শামিল হোসেন (৭) দ্রুত বিদায় নেন। তৃতীয় উইকেটে শাহজাইব ও শাদ বেগের অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে ৩৬.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে শাহজাইব তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছেন। ১০৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় পাকিস্তানের এই ব্যাটার ১০৫ রানে অপরাজিত ছিলেন। সাদ ১৫ বলে করেন অপরাজিত ২৯ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে মাহফিজুর রহমান রাব্বি ও রাফিউজ্জামান রাফি একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ের নেমে পাকিস্তানের বোলারদের রোষানলে পড়ে স্বাগতিক বাংলাদেশ। ৩৯ রানে টপ অর্ডার তিন ব্যাটারকে হারানোর পর দলের হাল ধরেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। দুইজনের ৫৫ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও মিডল অর্ডার ব্যাটারদের বড় স্কোরের অভাবে বাংলাদেশের ইনিংস গিয়ে থামে দুইশর আগেই। সর্বোচ্চ ৫০ রান আসে আরিফুলের ব্যাট থেকে। এছাড়া মাহফিজুর ৩৪ ও পারভেজ হোসেন ইমন ৩০ রানের ইনিংস খেলেছেন। 

পাকিস্তানের বোলারদের মধ্যে আয়মল খান ও আলী আসফান্দ তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আরাফাত নিয়েছেন একটি উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি