শেখ জামালকে হারিয়ে আবাহনীর শিরোপা পুনরুদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১৭:১৫আপডেট : ১৩ মে ২০২৩, ১৯:৩৯

হ্যাটট্রিক শিরোপা জয়ের পর গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি হারায় আবাহনী। তবে চলতি মৌসুমে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামালকে ৪ উইকেটে হারিয়েই শিরোপা পুনরুদ্ধার করেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। এই নিয়ে আবাহনীর শিরোপার সংখ্যা দাঁড়ালো ২২টি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনীকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছিল শেখ জামাল। তবে আবাহনীর দুই ইনফর্ম ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের ১৪৫ রানের জুটির ওপর দাঁড়িয়ে জয়ের পথটা পেয়ে যায় দল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম ৭৯ বলে ৬৮ রান করে আউট হন, তার রান ৯৩২। স্কোরবোর্ডে আরও ৪ রান যোগ হতেই ৮৩৪ রান করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক এনামুল আরিফ আহমেদের শিকার হন। ৮১ বলে ৪ চার ও ৪ ছক্কায় শেষ ম্যাচটিতে ৭২ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর দ্রুত মাহমুদুল হাসান জয় (৯) ও জাকের আলী অনিককে (২১) হারিয়ে চাপে পড়েছিল আবাহনী। তবে সেই চাপ থেকে দলকে বের করে আনেন আফিফ হোসেন। তার অপরাজিত ৬০ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে আবাহনী ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর গড়ে। 

শেখ জামালের বোলারদের মধ্যে তাইবুর রহমান ও পারভেজ রাসুল দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আরিফ আহমেদ ও সাইফ হাসান নেন একটি করে উইকেট। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেখ জামাল। ১৬ রানে তিন উইকেট হারানোর পর ৮১ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ রাব্বি ও তাইবুর রহমান। ৭০ বলে ৪০ রানের ইনিংস খেলে ফজলে মাহমুদ আউট হওয়ার পর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তাইবুরের সাথে ৪২ রানের জুটির পর রাসুলের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন সোহান। ৮৫ বলে ৫৩ রান করেন তাইবুর। রাসুল ৩৭ বলে ৪২ রান করে আউট হওয়ার পর জিয়াউর রহমানের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন সোহান। আর তাতেই ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ দাঁড়ায় দলটির।  

সোহান ৭০ বলে ৮ চার ও ৪ ছক্কায় খেলেন ৮৯ রানের ইনিংস। ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন জিয়াউর। 

আবাহনীর বোলারদের মধ্যে তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া খুশদিল শাহ ও সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম