ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় বাংলাদেশের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৩, ২৩:৫২আপডেট : ১৩ মে ২০২৩, ২৩:৫২

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক গুরুতর অসুস্থ। ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ। জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম সেরা এই খেলোয়াড়ের সুস্থতার জন্য ক্রীড়া বিশ্বকে প্রার্থনার আকুতি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

৪৯ বছর বয়সী স্ট্রিক ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে খেলেছেন। ২০১৬ সালের শেষ দিকে জিম্বাবুয়ের প্রধান কোচ হওয়ার আগে দুই বছর বাংলাদেশের বোলারদের কোচ ছিলেন তিনি। জোহানেসবার্গের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় লন্ডন থেকে তার পরিবার রওনা হয়েছে।

দেশের ক্রীড়ামন্ত্রী টুইটারে লিখেছেন, ‘হিথ স্ট্রিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবার যুক্তরাজ্য থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বেরিয়েছে। মনে হচ্ছে এখন কেবল মিরাকলই পারে তাকে বাঁচাতে। তার জন্য প্রার্থনা করুন।’

স্ট্রিকের কাছের বন্ধু ও বর্তমান জিম্বাবুয়ান ক্রিকেটার শন উইলিয়ামস জানান, কোলন ও লিভারের ক্যানসারের শেষ ধাপে সাবেক অধিনায়ক। এই মুহূর্তে তার পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন উইলিয়ামস।

জিম্বাবুয়ান ক্রিকেটারদের মধ্যে সবার আগে স্ট্রিক ১০০ উইকেট নেন। অবসরের পর কোচিং থাকাকালে দুর্নীতিবিরোধী অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ২০২১ সাল থেকে আট বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক