দারুণ শুরুর পর স্পিন ফাঁদে পড়ে দিল্লির বিদায়

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৩, ০০:১৯আপডেট : ১৪ মে ২০২৩, ০০:২১

পাঞ্জাব কিংসের ছুড়ে দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে নেমে দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত শুরু। ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তোলে তারা। কিন্তু পাওয়ার প্লের পর স্পিনের আবির্ভাবে সব পরিকল্পনা ভেস্তে যায়। 

হারপ্রীত ব্রার ও রাহুল চাহারের স্পিন ফাঁদে ধরাশায়ী দিল্লি। দুজন ৮ ওভারে ৪৬ রান দিয়ে ছয় উইকেট নেন। ওখানেই ম্যাচ হেরে যায় দিল্লি। ৭ থেকে ১৪ ওভারে ৩৭ রানে ৬ উইকেট এবং ১৫ থেকে ২০ ওভারে ৩৪ রানে ২ উইকেট হারায় তারা। ৮ উইকেটে ১৩৬ রানে থামে দিল্লি এবং ৩১ রানের হারে সবার আগে এই আইপিএল থেকে ছিটকে গেলো তারা। 

লক্ষ্যে নেমে ফিলিপ সল্টকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। ৫৪ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। দ্বিতীয় সেরা ২১ রান আসে সল্টের ব্যাটে।হারপ্রীত সর্বোচ্চ চার উইকেট নেন।

এর আগে পাঞ্জাবের পক্ষে সেঞ্চুরি করেন প্রভসিমরান। ৬৫ বলে ১০ চার ও ৬ ছয়ে ১০৩ রান করেন তিনি। ৭ উইকেট হারিয়ে তারা ১৬৭ রান করে। ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার।

১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার শেষে দিল্লি। সমান খেলে ১২ পয়েন্ট পাওয়া পাঞ্জাব ষষ্ঠ স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম