এটাই শেষ মৌসুম ধোনির?

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ১৪:৪৭আপডেট : ১৫ মে ২০২৩, ১৪:৪৭

আইপিএলে চেন্নাই সুপার কিংস ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচ খেলেছে গতকাল। কলকাতার কাছে হারলেও ম্যাচটা বিশেষ কারণে আলোচনার জন্ম দিয়েছে! আর সেটা হয়েছে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সৌজন্যে।

ম্যাচের পর ধোনি যেভাবে ঘরের মাঠের দর্শকদের বিদায় জানাচ্ছিলেন। তাতে মনে হয়েছে এটাই বোধহয় ধোনির শেষ মৌসুম। যিনি কিনা ঘরের মাঠে শেষ ম্যাচ হওয়ায় বিদায় নিচ্ছেন সবার কাছ থেকে! তাতে অনেক দিন ধরে চলা গুঞ্জন জোরালো হলেও চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথনের ভিডিও বার্তায় সেটি মনে হচ্ছে না। তিনি বরং আশা প্রকাশ করে বলেছেন, আগামী মৌসুমেও খেলবেন ভারতের সাবেক এই অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও আইপিএল খেলে যাচ্ছেন ধোনি। তার পরেও তার অবসর নিয়ে নানামুখী গুঞ্জন চলে প্রতি মৌসুমেই। এবারও শুরু থেকে তেমন গুঞ্জন চালু। চেন্নাইয়ের হয়ে বিশ্বনাথন বলেছেন, ‘আমরা বিশ্বাস করি ধোনি আগামী মৌসুমেও খেলবে। আশা করবো ভক্তরা অন্যান্যবারের মতো তাদের সমর্থন বজায় রাখবে।’

দলের অধিনায়ক ও স্টাম্পের পেছনে ধোনি এখনও অনন্য। এবারে ব্যাটার হিসেবে তার রূপান্তর তো অন্য মাত্রায় গেছে। ৪১ বছর বয়সী এই মৌসুমে ৮ নম্বরে ব্যাট করছেন। তাতে খুব বেশি বল হয়তো খেলা হচ্ছে  না। কিন্তু যেসব বলে সংযোগ ঘটিয়েছেন। তার বেশির ভাগই মাঠ ছাড়া করেছেন! তবে ইনজুরিও কম ভোগাচ্ছে না তাকে। হাঁটুর চোটের কারণেই আগামী মৌসুমে তার খেলা নিয়ে চলছে অবসর গুঞ্জন। এই অবস্থায় বিশ্বানাথনের বক্তব্য আশা দেখাচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম