গুনাথিলাকার বিরুদ্ধে চারটি অভিযোগের তিনটি খারিজ

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৩, ১৬:১০আপডেট : ১৮ মে ২০২৩, ১৬:৪১

স্বস্তির খবরই পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে চারটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। যার তিনটি-ই খারিজ করে দিয়েছেন পাবলিক প্রসিকিউটর।

৩২ বছর বয়সী গুনাথিলাকা গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কান স্কোয়াডের সঙ্গে থাকার সময় সিডনিতে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তার পর মুক্ত জামিনে। শিথিল করা হয় জামিনের শর্তও।

ওই সময় নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীর সঙ্গে বেশ কয়েকদিন ধরে লঙ্কান ক্রিকেটারের আলাপের পরে তার সঙ্গে দেখা হয়। অভিযোগে বলা হয়েছে, ২ নভেম্বর সন্ধ্যায় রোজ বে'র একটি আবাসনে তাকে যৌন হয়রানি করেন দানুশকা গুনাথিলাকা। ওই নারী তার বিরুদ্ধে সিডনির থানায় ধর্ষণের অভিযোগ করেন।

গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগ দায়ের করা হয়। ধর্ষণসহ অভিযোগ আনা হয় মোট চারটি।

অতীত বলে লঙ্কান ক্রিকেটের ব্যাডবয় হিসেবে পরিচিত গুনাথিলাকা। শৃঙ্খলভঙ্গের কারণে তিনবার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে দুবার নিষেধাজ্ঞার শাস্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে।

  /এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম