ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে এতদিন পুরুষ ও নারী ক্রিকেটারদের ভ্রমণ নীতিতে যে বৈষম্য ছিল তা দূর করা হলো। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, এখন থেকে লম্বা আন্তর্জাতিক ফ্লাইটে বিজনেস ক্লাসে চড়ে উড়াল দেবেন মেয়েরা। এছাড়া আন্তর্জাতিক ম্যাচগুলোতে তারা থাকবেন সিঙ্গেল রুমে।
মার্চে নতুন প্রেসিডেন্ট কিশোর শ্যালো নির্বাচিত হওয়ার পর সিডব্লিউআই’র পরিচালকদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মেয়ে ক্রিকেটারদের আরও অন্য বিষয়গুলোতে বৈষম্য দূর করে সমতা আনতে নতুন কমিটির অনুমোদন দিয়েছে বোর্ড।
আগামী জুন ও জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের নারীরা খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। তারপর অক্টোবরে রয়েছে অস্ট্রেলিয়া সফর, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।









