বিশ্বকাপ নিয়ে বড় ঘোষণা আসতে পারে ২৭ মে

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৩, ২০:০১আপডেট : ১৯ মে ২০২৩, ২০:৪১

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা এখনও জানায়নি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শোনা যাচ্ছে, আগামী ২৭ মে বোর্ডের বিশেষ সাধারণ সভার পর টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিশেষ ঘোষণা আসতে পারে। এমন তথ্য জানিয়েছে ক্রিকবাজ।

বিশেষ সভার এজেন্ডা রাখা হয়েছে ৫টি। তার একটি হচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ওয়ার্কিং গ্রুপ গঠন। ভেতরের খবর, একই দিন সভার পর অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টুর্নামেন্টের ভেন্যুর নাম প্রকাশ পেতে পারে। একই দিন জানানো হতে পারে আয়োজক কমিটির সদস্যদের নামও।

সভার বিষয়ে তথ্য জানা গেলেও টুর্নামেন্টের তারিখ, ভেন্যুর বিষয়টি এখনও অপ্রকাশিত রেখেছে বিসিসিআই। তবে একটা গুঞ্জন রয়েছে বৈশ্বিক টুর্নামেন্টটি ৫ অক্টোবর শুরু হয়ে শেষ হতে পারে ১৯ নভেম্বর। ভেন্যুর সংখ্যা নির্ধারিত হয়েছে ১২টি। ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে আহমেদাবাদকে। এটা অবশ্য পরিষ্কার নয় সভার পর একই দিন সূচির ঘোষণা আসবে কিনা।

/এফআইআর/এমওএফ/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম