বর্ষসেরা ওয়ানডে ক্যাপ পেয়ে আইসিসিকে মিরাজের ধন্যবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৩, ১৭:৩৪আপডেট : ২২ মে ২০২৩, ১৭:৪২

২০২২ সাল স্বপ্নের মতো কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করেছেন। তারই স্বীকৃতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান বাংলাদেশের এই অলরাউন্ডার। অনন্য এই অর্জনের জন্য আইসিসি সম্মাননা হিসেবে ক্যাপ দিয়েছে, সোমবার সেটা হাতে পেয়েছেন মিরাজ। 

ক্যাপ পাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন মিরাজ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে আইসিসিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, ‘২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ।’ 

বাংলাদেশের এই অফস্পিনার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত ছিলেন। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন তিনি। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রান আসে তার ব্যাট থেকে। সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। প্রথম ম্যাচে ৩৮ রানে অপরাজিত থেকে ১ উইকেটে দলকে জেতানোর পর দ্বিতীয় ম্যাচে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে।

২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মিরাজ। গত বছর ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করেছে, এমন সেরা ১১ জনকে নিয়ে জানুয়ারিতে একাদশ ঘোষণা করে আইসিসি।

বর্ষসেরা ওয়ানডে দল- বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক