আইরিশদের বিপক্ষে ইংল্যান্ড দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৩, ২০:৩৪আপডেট : ২৪ মে ২০২৩, ২০:৩৪

চোটে পড়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন। তাদের নিয়ে শঙ্কা থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন জশ টাং।

ইংলিশ সামারের প্রথম এই টেস্টে টাং জায়গা পাওয়ায় কেউ বাদ পড়েননি অবশ্য। বিকল্প মাথায় রাখাতেই ২৫ বছর বয়সী ডানহাতি পেসারকে দলে জায়গা দেওয়া। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড লায়ন্সের হয়ে চমক দেখিয়েছিলেন তিনি। লায়ন্সদের হয়ে অভিষেকে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে ৩৪ রানে ৫ উইকেটে ও ৭৭ রানে তিন উইকেট নিয়ে নজর কেড়েছিলেন।

চোটের কারণে অ্যান্ডারসন, রবিনসন হয়তো খেলবেন না। টংয়ের সঙ্গে দলে থাকা আরও পেসাররা হলেন- স্টুয়ার্ট ব্রড, ম্যাথিউ পটস, মার্ক উড ও ক্রিস ওকস।

লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ১ জুন।    

এদিকে, আয়ারল্যান্ডও তাদের দলে পরিবর্তন এনেছে। হাঁটুর ইনজুরিতে থাকা কনর ওলফার্টের জায়গায় দলে ঢুকেছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার ম্যাথু ফস্টার। ২৩ বছর বয়সী ডানহাতি পেসার বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরেও ডাক পেয়েছিলেন। কিন্তু ইনজুরিতে তার অভিষেক হয়েছে বিলম্বিত।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক