গুজরাট-মুম্বাইয়ের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে ফাইনালে কে?

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৩, ১৯:৪৩আপডেট : ২৬ মে ২০২৩, ১৯:৪৩

আহমেদাবাদে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে টস নির্ধারিত সময়ে হচ্ছে না। বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টস হওয়ার কথা, ম্যাচ শুরু ৮টায়।

ম্যাচের ফল বের করতে অপেক্ষা করা হবে স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। তখন দুই দল পাঁচ ওভার করে ম্যাচ খেলবে। সুপার ওভারে খেলা নিষ্পত্তি করার শেষ সময় ১২টা ৫০ মিনিট।

তারপরও যদি খেলা শুরু না হয়, ম্যাচ ভেস্তে যায়। তখন ফাইনালে যাবে কোন দল? সেক্ষেত্রে এগিয়ে আছে গুজরাট। কারণ তারা লিগ টেবিলে মুম্বাইয়ের চেয়ে এগিয়ে ছিল। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর মুম্বাই ১৬ পয়েন্ট নিয়ে ছিল চারে। মানে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে লিগ শেষ করা দলই চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে খেলার টিকিট পাবে।

প্রথম কোয়ালিফায়ারে গুজরাট ১৫ রানে হেরে যায়। টানা দ্বিতীয় শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে তারা মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের। আর এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে ষষ্ঠ শিরোপা মিশনে টিকে আছে মুম্বাই।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম