ভারতের ফাইনালের স্কোয়াডে রুতুরাজের স্ট্যান্ডবাই জয়সওয়াল

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ১৪:১৪আপডেট : ২৮ মে ২০২৩, ১৪:৪২

আগামী ৩ জুন বিয়ে করতে যাচ্ছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে থাকা রুতুরাজ গায়কোয়াড়। ভারতের ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, ৫ জুনের পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। তারপরও তার জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হলো যশস্বী জয়সওয়াল।

আগামী ৭ জুন দ্য ওভালে হবে অস্ট্রেলিয়া ও ভারতের ফাইনাল। যুক্তরাজ্যের ভিসা থাকায় কয়েকদিনের মধ্যে জয়সওয়াল লন্ডনের উদ্দেশে রওনা হবেন।

সম্প্রতি ব্যাট হাতে দারুণ ফর্মে জয়সওয়াল। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে পাঁচ হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ১৪ ইনিংসে করেছেন ৬২৫ রান। এখনও ভারতের হয়ে কোনও ফরম্যাটে অভিষেক হয়নি। তবে প্রথম শ্রেণির রেকর্ড সমৃদ্ধ হওয়ায় তাকে দলে নেওয়া হয়েছে। ১৫ ম্যাচে ৯ সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান করেছেন তিনি।

সবশেষ রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৪৫ গড়ে ৩১৫ রান জয়সওয়ালের। এরপর মধ্য প্রদেশের বিপক্ষে রেস্ট অব ইন্ডিয়ার হয়ে ইরানি ট্রফিতে খেলেছেন ২১৩ ও ১৪৪ রানের ইনিংস। এই প্রতিযোগিতার ইতিহাসে তার সম্মিলিত ৩৫৭ রানই সর্বোচ্চ।

এরই মধ্যে প্রথম ভাগে ভারতের একটি দল ফাইনাল খেলতে ইংল্যান্ডে গেছে, তাদের মধ্যে আছেন বিরাট কোহলিও।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান