ম্যাককালামের বিদায়ী মঞ্চে অসিদের দাপট

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৬

প্রথম দিনে ব্রেন্ডন ম্যাককালাম ও কোরি অ্যান্ডারসনের দুর্দান্ত ব্যাটিংয়ের পাল্টা জবাবে পরের দিন স্টিভেন স্মিথ ও জো বার্নস সেঞ্চুরিতে ম্যাচের লাগাম ধরেছিল অস্ট্রেলিয়ায়। তৃতীয় দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণও যথারীতি অসিদের হাতেই। সফরকারীরা তৃতীয় দিনশেষে ১৪ রানে এগিয়ে থাকলেও চার উইকেট হারিয়ে বিপদে আছে কিউইরা। ক্যারিয়ারের শেষ ইনিংসে হ্যাজেলউডের বলে আউট হয়ে সাজঘরে ফিরছেন ব্রেন্ডন ম্যাককালাম
ক্যারিয়ারের শেষ ইনিংসেও আক্রমণাত্মক ব্রেন্ডন ম্যাককালাম। ২৭ বলের ২৫ রানের ইনিংস খেলে হ্যাজলউডের বলে আউট হয়েছেন তিনি। এরই মাধ্যমে শেষ হলো ম্যাককালামের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের। তাকে আর কখনও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করতে দেখা যাবে না!

ম্যাককালাম বিদায়টাও নিয়েছেন রেকর্ড গড়ে। এই টেস্টে ১৭০ রান হয়ে গেছে ম্যাককালামের। ক্যারিয়ারের শেষ টেস্টে অধিনায়ক হিসেবে আর কোনও ক্রিকেটারের এত রানের কীর্তি নেই। আগের রেকর্ডটাও ৮৫ বছরের পুরনো। ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্ল নুনেস নিজের শেষ টেস্টে দুই ইনিংস মিলে করেছিলেন ১৫৮ রান। 

ক্রাইস্টচার্চে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া ৫০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে থেমেছে। প্রথম ইনিংসে তাদের লিড ১৩৫ রানের। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে নিউজিল্যান্ড। শূন্য রানে সাজঘরে ফেরা মার্টিন গাপটিলের পর টম লাথাম ও কেন উইলিয়ামসন ৫৮ রানের জুটি গড়ে ধাক্কা সমলে ওঠার চেষ্টা করেছিলেন। লাথাম ৩৯ রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর দ্রুত ফিরে যান হেনরি নিকোলস (২) ও ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ইনিংস খেলা ম্যাককালাম (২৫)।

উইলিয়ামসন ৪৫ ও কোরি অ্যান্ডারসন ৯ রানে চতুর্থ দিনের লড়াই শুরু করবেন। অসিদের হয়ে জেমস প্যাটিনসন ৩ উইকেট নিয়েছেন। অন্য উইকেটটি জস হ্যাজেলউডের।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম