আগামী ১২ জুন থেকে হংকংয়ে শুরু হবে এসিসি ইমার্জিং নারী এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ১০ জুন হংকংয়ের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। এই প্রতিযোগিতার জন্য সোমবার (২৯ মে) লতা মণ্ডলকে অধিনায়ক করে ১৪ জনের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে ১০ জুনের মধ্যে হংকংয়ে পৌঁছে যাবে সব দল। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে আট দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড তাদের ‘এ’ দল পাঠাচ্ছে, বাকি তিনটি দল তাদের জাতীয় দল নিয়ে মাঠে নামবে।
এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। বাংলাদেশ ‘বি’ গ্রুপে পেয়েছে শ্রীলঙ্কা, আরব আমিরাত ও মালয়েশিয়াকে।
১১ জুন একদিনের অনুশীলন করে টুর্নামেন্টে লড়বে দলগুলো। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে আসর শুরু করবে। একদিন বিরতি দিয়ে ১৪ জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ। ১৬ জুন আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ।
১৯ জুন দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ২১ জুন হবে ফাইনাল।
বাংলাদেশ ‘এ’ দল:
লতা মণ্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।







