বোলিংয়ে দারুণ শুরুর পর নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৮:৫৯আপডেট : ৩০ মে ২০২৩, ১৯:০০

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ‘এ’ দলের চারদিনের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হয়েছে মঙ্গলবার। প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা। চার হাফ সেঞ্চুরিতে সিলেটে তৃতীয় ম্যাচের প্রথম দিনও তাদের দাপট। প্রথম দিনের খেলা শেষে ৮২ ওভারে ৬ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩২০ রান।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২ রানে কার্ক ম্যাকেঞ্জি (০) ও জাচারি ম্যাকসাসকিকে (১) হারিয়ে বিপদে পড়েছিল তারা। কিন্তু তৃতীয় উইকেটে ত্যাগনারায়ণ চন্দরপল ও অ্যালিক অ্যাথানেজের ৮১ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে উঠে সফরকারী দলটি। 

বোলিংয়ে দারুণ শুরুর পর নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ

অ্যালিক ৬৬ বলে ৫৯ রান করে আউট হওয়ার পর চন্দরপল ও অধিনায়ক জশুয়া ডা সিলভা মিলে ১১৭ রানের জুটি গড়ে দলের স্কোর দুইশোতে নিয়ে যান। জশুয়া ৯২ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮২ রানে আউট হন।

জশুয়ার মতো সেঞ্চুরি মিস করেন চন্দরপলও। ১৬০ বলে ৯ চার ও ১ ছক্কায় তিনি ৮৩ রানের ইনিংস খেলেন। সপ্তম উইকেটে রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার মিলে ৬০ রানের জুটি গড়েন। রেমন ৯০ বলে ৫৬ এবং কেভিন ৫২ বলে ২২ রান করে অপরাজিত আছেন।

বাংলাদেশের পক্ষে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৯২ রান খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া মুশফিক হাসান দুটি এবং শরিফুল ইসলাম নেন একটি উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম