সিলেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট নিউ জিল্যান্ডের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৮:০৮আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৩৯

আগামী আগস্টে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এই সফরের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাগতিক বোর্ডের সুযোগ-সুবিধা দেখতেই নিয়মিত রুটিনের অংশ হিসেবে নিউ জিল্যান্ডের তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দলে রয়েছেন নিউ জিল্যান্ড বোর্ডের নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন, নিরাপত্তা প্রধান গ্রেগ ম্যান, নিউ জিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ইভান জোন্স, লজিস্টিক ম্যানেজার রিয়ান ম্যুলার। 

বুধবার সকালে প্রতিনিধি দল চলে যায় সিলেট। এদিন তারা সিলেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন। নিউ জিল্যান্ড এর আগে ঢাকা ও চট্টগ্রামে খেললেও সিলেটে কখনো খেলেনি। প্রথমবারের মতো সিলেটে ভেন্যু নির্ধারণ করায় নয়নাভিরাম সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেছে সফরকারীদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, সিলেটের মাঠ দেখার পর সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা।

নাফীস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তারা মাঠ পর্যবেক্ষণ করতে এসেছেন। আমরা এখনও ভেন্যু চূড়ান্ত করিনি। কিন্তু সিলেটে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। এখন পর্যন্ত তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এখানকার সুযোগ সুবিধায় সন্তুষ্ট। ভেন্যু চূড়ান্ত হলে অবশ্যই তাদেরকে আরও ভালো সুযোগ-সুবিধা দেবো। বাংলাদেশ সব সময়ই ভালো আয়োজক। আশা করছি, সেই ধারাবাহিকতা এই সফরেও থাকবে।’

এশিয়া কাপের পর ও বিশ্বকাপের আগে নিউ নিজিল্যান্ডকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে বাংলাদেশ। প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করায় ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হওয়ার পথে অনেকটুকুই এগিয়ে গেলো বাংলাদেশ। নিউ জিল্যান্ডের প্রতিনিধি দল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এখানকার সুযোগ-সুবিধা দারুণ। আমরা এখানে দল পাঠিয়ে কিছু ম্যাচ খেলার পরিকল্পনাও করছি। এখানে নিশ্চিতভাবেই স্বস্তি পাবো। আমরা সব সময়ই বাংলাদেশ সফরে আগ্রহী। কখনও চিন্তার কিছু থাকে না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম